কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত করেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে 'মানব-কল্যাণ' প্রবন্ধের পরার্থপরতা বা অন্যের প্রকৃত কল্যাণ সাধনের জন্য আত্মত্যাগের বিষয়টি প্রতিফলিত হয়েছে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক প্রকৃত মানব-কল্যাণের স্বরূপ তুলে ধরেছেন । তাঁর মতে, লোক দেখানো জনকল্যাণে প্রকৃতপক্ষে কোনো কল্যাণ সাধিত হয় না বরং মানুষে মানুষে ভেদাভেদ আরও প্রকট হয়। তিনি আত্মস্বার্থ বিসর্জন দিয়ে এমন এক মানব-কল্যাণের কথা বলেছেন যাতে প্রকৃতপক্ষে দুস্থ, অসহায়, গরিব মানুষেরা আত্মিক উৎকর্ষের পাশাপাশি আর্থিকভাবেও স্বাবলম্বী হতে পারে । কোনো স্বার্থসিদ্ধি, প্রশংসাপ্রাপ্তি বা বাহবা লাভের জন্য নয় বরং যথাযথ মানব-কল্যাণ করতে আত্মত্যাগ করা অনস্বীকার্য। বৈজ্ঞানিক পদ্ধতি ও যথাযথ কর্মপ্রণালির মাধ্যমে আত্মত্যাগের মাধ্যমেই অর্জিত হতে পারে প্রকৃত মানব-কল্যাণ । উদ্দীপকের কবিতাংশেও নিঃস্বার্থ আত্মত্যাগের মাধ্যমে পরহিত করার উদাহরণ তুলে ধরা হয়েছে। প্রাণী, উদ্ভিদ এমনকি জড়বস্তুও সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিজেকে অপরের কল্যাণে উজাড় করে দেয়। তাদের এই আত্মত্যাগের ফলেই পৃথিবী এতটা সুন্দর হয়েছে। নিজেকে গুটিয়ে না রেখে কিংবা আত্মস্বার্থকে বড়ো করে না দেখে পরের স্বার্থে অকাতরে আত্মত্যাগের মধ্যেই প্রকৃত সুখ বিদ্যমান। এভাবে সকলেই নিজ নিজ স্থান থেকে পরার্থপরতার চেষ্টা করলে পৃথিবীতেই স্বর্গসুখ লাভ করা সম্ভব। এখানে বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই পরার্থপরতার প্রকৃত স্বরূপটি তুলে ধরা হয়েছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের কবিতাংশে 'মানব-কল্যাণ' প্রবন্ধের প্রকৃত মানব-কল্যাণের জন্য নিঃস্বার্থ আত্মত্যাগের দিকটি চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
কবিতাংশটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত করেছে? ব্যাখ্…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর