"জীবন নয়, জাকির চরিত্রের মধ্য দিয়ে মানব কল্যাণের আদর্শ ফুটে উঠেছে" — 'মানব কল্যাণ' প্রবন্ধের আলোকে মন্তব্যটির মূল্যায়ন কর।
উত্তর: “জীবন নয়, জাকির চরিত্রের মধ্য দিয়ে মানব কল্যাণের আদর্শ ফুটে উঠেছে” – 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ হয়েছে। উদ্দীপকে জাকির ও জীবন দুই ভাই। লেখাপড়ায় ভালো, সমাজের উন্নয়নমূলক কাজেও তারা অংশগ্রহণ করে। তাদের পাশের গ্রামে পাহাড় ধ্বসে অনেক বাড়ি-ঘর পাহাড়ের নিচে চাপা পড়ে। সেখানে বহু মানুষ আটকা পড়ে। দুই ভাই সেখানে ছুটে যায় কিন্তু জাকির উদ্ধার কাজে অংশগ্রহণ করলেও জীবন দাঁড়িয়ে বিষয়টি পর্যবেক্ষণ করে এবং কিছু আর্থিক সাহায্য: করে। পাশাপাশি জাকির উদ্ধার কাজ শেষে তাদের সার্বিক পুনর্বাসনের চেষ্টা করে। 'মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক বলতে চেয়েছেন মানব-কল্যাণ হলো মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস। এ কল্যাণের লক্ষ্য সকল অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। এক্ষেত্রে সাহায্যকারীকে এমনভাবে সাহায্য করা উচিত যেন সাহায্য গ্রহণকারী ব্যক্তি স্বাবলম্বী হতে পারে নিজের পরিশ্রমের দ্বারা। তাকে যেন দ্বিতীয়বার অন্য কারো কাছে হাত না পাততে হয়। আর এর মাধ্যমেই তার মর্যাদাবোধ বৃদ্ধি পাবে। এছাড়াও, লেখকের মতে প্রত্যেককেই নিজ নিজ স্থান থেকে পরিশ্রমী হতে হবে। যেমনটি উদ্দীপকের জাকির নিজে উদ্ধার কাজে অংশগ্রহণ করে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাশাপাশি দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে জাকির উদ্ধার কাজ শেষে তাদের সার্বিক পুনর্বাসনের চেষ্টা করে। তাই বলা যায়, জীবন নয়, জাকির চরিত্রের মধ্য দিয়ে মানব কল্যাণের আদর্শ ফুটে উঠেছে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
"জীবন নয়, জাকির চরিত্রের মধ্য দিয়ে মানব কল্যাণের আদর্শ ফুটে উঠেছে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর