উদ্দীপকে মতি গাজীর চিন্তায় 'মানব কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রধান হয়ে উঠেছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে মতি গাজীর চিন্তায় 'মানব কল্যাণ' প্রবন্ধের মানুষের সার্বিক কল্যাণের দিকটি প্রধান হয়ে উঠেছে। 'মানব কল্যাণ' প্রবন্ধে লেখক বলতে চেয়েছেন, মানব-কল্যাণ মানব- মর্যাদার সহায়ক । মানুষকে মানুষ হিসেবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথেই বেড়ে উঠতে হবে, আর তার জন্য যথাযথ ক্ষেত্র রচনাই মানব- কল্যানের প্রাথমিক সোপান। সাধারণভাবে অনেকে দুস্থ মানুষদের করুণাবশত দান-খয়রাত করাকে মানব-কল্যাণ মনে করেন। কিন্তু লেখকের মতে, মানব কল্যাণের লক্ষ্য সকল অবমানাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। উদ্দীপকের লেখক মতি গাজী সর্বদা মানবতাকে উচ্চ মর্যাদায় স্থান দিতে চেষ্টা করেন। ভিক্ষাবৃত্তিকে তিনি চরম অপছন্দ করেন। কারণ, এতে মানবতার মূল্যায়ন হয় না। তিনি মনে করেন, এক মুষ্টি ভিক্ষা সাময়িক দাক্ষিণ্য হলেও প্রকৃত মানব কল্যাণের চিন্তা সৃজন হয় না, যা 'মানব কল্যাণ' প্রবন্ধের চিন্তাকেই প্রতিফলিত করে।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকে মতি গাজীর চিন্তায় 'মানব কল্যাণ' প্রবন্ধের কোন দিকটি প্রধা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর