উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?-আলোচনা কর।
উত্তর: উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধে বর্ণিত মহানবি (স.) কর্তৃক একজন ভিক্ষুককে কুড়াল কিনে দেওয়ার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় । ইসলাম ধর্মে ভিক্ষা করাকে নিরুৎসাহিত করতে বলা হয়েছে। আর তাই তো মহানবি (স.)-এর কাছে একজন ভিক্ষুক ভিক্ষা চাইতে এলে তিনি তাকে একটি কুড়াল কিনে দিয়েছিলেন। কারণ, ভিক্ষা করলে আত্মমর্যাদার অবনমন ঘটে। তাঁর উদ্দেশ্য ছিল, ভিক্ষুকটি যেন স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে। আলোচ্য উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের মধ্যে আমরা মানবিকতার পাশাপাশি সমস্যা সমাধানের টেকসই চিন্তার প্রতিফলন দেখতে পাই।তিনি বশিরের সমস্যা বিবেচনায় নিয়ে তাকে শুধু সাহায্য করার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি,বরং তিনি বশীরের সমস্যার স্থায়ী সমাধানে অবদান রেখেছেন।এর মধ্যে দিয়ে তিনি কৃষক বশিরকে মর্যাদাপূর্ণ জীবন দান করেছেন।যেমনটি আমরা আলোচ্য প্রবন্ধে মহানবী (সাঃ) এর মধ্যেও দেখতে পাই। মানবকল্যাণ প্রবন্ধে মহানবী (সাঃ) একনভিক্ষুককে কুড়াল কিনে দিয়েছিলেন তার সুন্দর জীবন স্থায়ী সমাধান হিসেবে। সেই বিবেচনায় উদ্দীপকটি মানবকল্যাণ প্রবন্ধের এ ঘটনাকেই স্মরণ করিয়ে দেয়।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয়?-আলোচন…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর