শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বীরবল সাহেবের মধ্যে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বক্তব্যের প্রকাশ রয়েছে? বুঝিয়ে লেখ।

উত্তর: উদ্দীপকের বীরবল সাহেবের মধ্যে 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত মনিবকল্যাণ সম্পর্কিত আমাদের প্রচলিত ধারণার দিকটি প্রকাশ পেয়েছে। মানবকল্যাণ একটি বিমূর্ত ধারণামাত্র নয়। প্রকৃতপক্ষে, এটি মানুষকে সর্বাঙ্গীণভাবে মর্যাদা নিয়ে বাঁচার পথ তৈরি করে দেয়। তা সত্ত্বেও কিছু কিছু মানুষ সাধারণ দান-খয়রাতকেই মানবকল্যাণ মনে করে ভুল করে। এতে দান-গ্রহিতাকে যে অমর্যাদাকর পরিস্থিতিতে পড়তে হয় তা তারা লক্ষ করে না। উদ্দীপকের বীরবল সাহেব একজন সম্ভ্রান্ত ও উদার মানসিকতার ব্যক্তি। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে গরিব-দুঃখী মানুষকে অকাতরে দান করেন তিনি। কিন্তু এতে করে দান-গ্রহীতাদের আপাত লাভ হলেও সেই দান যে ফলপ্রসূ হচ্ছে না সেই দিকটিতে খেয়াল রাখেনটি তিনি, যেমনটি আলোচ্য প্রবন্ধেও বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে এক শ্রেণির লোক অজ্ঞতার কারণে দান-খয়রাতকেই মানবকল্যাণ মনে করেন। এতে যে ব্যক্তির মানবমর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে সেদিকে খেয়াল রাখেন না। উদ্দীপকের বীরবল সাহেবের মধ্যে 'মানর-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত মানবকল্যাণ সম্পর্কিত আমাদের এই ভ্রান্ত ধারণার দিকটিই প্রকাশ পেয়েছে।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

উদ্দীপকের বীরবল সাহেবের মধ্যে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন বক্তব্যের…

উদ্দীপক

বীরবল সাহেব জীবদ্দশায় দানবীর হিসেবে পরিচিত ছিলেন। তিনি গরিব-দুঃখী অসহায় মানুষকে উৎসব-অনুষ্ঠানে অকাতরে দান করতেন। বীরবল সাহেবের মৃত্যুর পর তাঁর স্ত্রী লীলা স্বামীর সম্পত্তির অর্ধেক বিক্রি করে এলাকার বেকার গরিব ছেলে-মেয়েদের জন্য একটি কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। এলাকার ছেলে-মেয়েরা এখন আগের চেয়ে অনেক বেশি স্বাবলম্বী।

Chittagong · 2024

উত্তর

'র্যাশনাল' শব্দটির অর্থ বিচারবুদ্ধিসম্পন্ন।

উত্তর

"জাতিকে আত্মমর্যাদাসম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব।"- এ উক্তিটি দ্বারা লেখক আত্মমর্যাদাসম্পন্ন জাতি গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি বোঝাতে চেয়েছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার করেছেন। তাঁর মতে দান-খয়রাত করা প্রকৃত মানবকল্যাণ নয়। প্রকৃত মানবকল্যাণ হচ্ছে অবমাননাকর অবস্থা থেকে মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ ঘটানো। এক্ষেত্রে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও সমাজের বৃহত্তর রূপ হলো রাষ্ট্র। একটি দেশের মানুষের সার্বিক জীবনমান অনেকাংশেই রাষ্ট্রীয় নীতির ওপর নির্ভর করে। কেননা, নাগরিকদের সার্বিক বিকাশের পথকে প্রশস্ত করাও রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আর তাই একটি আত্মমর্যাদাসম্পন্ন জাতি গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকাই সর্বাধিক। প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে এই বিষয়টি বোঝানো হয়েছে।

উত্তর

উদ্দীপকের বীরবল সাহেবের মধ্যে 'মানব-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত মনিবকল্যাণ সম্পর্কিত আমাদের প্রচলিত ধারণার দিকটি প্রকাশ পেয়েছে। মানবকল্যাণ একটি বিমূর্ত ধারণামাত্র নয়। প্রকৃতপক্ষে, এটি মানুষকে সর্বাঙ্গীণভাবে মর্যাদা নিয়ে বাঁচার পথ তৈরি করে দেয়। তা সত্ত্বেও কিছু কিছু মানুষ সাধারণ দান-খয়রাতকেই মানবকল্যাণ মনে করে ভুল করে। এতে দান-গ্রহিতাকে যে অমর্যাদাকর পরিস্থিতিতে পড়তে হয় তা তারা লক্ষ করে না। উদ্দীপকের বীরবল সাহেব একজন সম্ভ্রান্ত ও উদার মানসিকতার ব্যক্তি। বিভিন্ন উৎসব-অনুষ্ঠানে গরিব-দুঃখী মানুষকে অকাতরে দান করেন তিনি। কিন্তু এতে করে দান-গ্রহীতাদের আপাত লাভ হলেও সেই দান যে ফলপ্রসূ হচ্ছে না সেই দিকটিতে খেয়াল রাখেনটি তিনি, যেমনটি আলোচ্য প্রবন্ধেও বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে এক শ্রেণির লোক অজ্ঞতার কারণে দান-খয়রাতকেই মানবকল্যাণ মনে করেন। এতে যে ব্যক্তির মানবমর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে সেদিকে খেয়াল রাখেন না। উদ্দীপকের বীরবল সাহেবের মধ্যে 'মানর-কল্যাণ' প্রবন্ধে উল্লিখিত মানবকল্যাণ সম্পর্কিত আমাদের এই ভ্রান্ত ধারণার দিকটিই প্রকাশ পেয়েছে।

উত্তর

"উদ্দীপকের লীলার কার্যক্রমে যেন 'মানব-কল্যাণ' প্রবন্ধের মূল বক্তব্য রয়েছে"- মন্তব্যটি যথার্থ। মানবকল্যাণ এমন একটি বৃহত্তর ধারণা, যেখানে ব্যক্তির ব্যক্তিত্ব ও মর্যাদা বজায় রেখে তার সর্বাঙ্গীণ কল্যাণের পথকে প্রশস্ত করা হয়। আর তাই মানব-মর্যাদা ভূ-লুণ্ঠিত হয় এমন কোনো কাজকে আর যাই হোক, মানবকল্যাণ বলে অভিহিত করা যায় না। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানুষকে নিঃস্বার্থভাবে মানবসেবায় এগিয়ে আসতে বলেছেন। ধর্ম-বর্ণ-জাতির দোহাই দিয়ে বিভক্তিকরণ নীতি গ্রহণ না করে তিনি মানুষকে মানবিক হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে বলেছেন। উদ্দীপকের লীলার মাঝে এ গুণ লক্ষ করা যায়। উদ্দীপকের লীলার স্বামী প্রভূত ধন-সম্পদের মালিক। বিভিন্ন উৎসবে-অনুষ্ঠানে তিনি দু-হাত খুলে দান-খয়রাত করতেন। তাই তার মৃত্যুর পর লীলাও মানবকল্যাণে প্রবৃত্ত হন। এজন্য স্বামীর সম্পত্তির অর্ধেক বিক্রি করে তিনি এলাকার গরিব ছেলেমেয়েদের জন্য একটি কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। এতে করে এলাকার গরিব ছেলেমেয়েরা স্বাবলম্বী হয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকার পথ খুঁজে পায়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ বলতে মানুষের সার্বিক উন্নতির প্রয়াসকে বুঝিয়েছেন, যার মধ্য দিয়ে সব রকম অবমাননাকর পরিস্থিতি থেকে মানুষের উত্তরণ সম্ভব হবে। আলোচ্য উদ্দীপকের লীলার কর্মকাণ্ডেও বিষয়টি একইভাবে প্রতিফলিত হয়েছে। এ কারণেই তিনি দান-খয়রাতের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের আপাত চেষ্টাকে বাদ দিয়ে গরিব ছেলেমেয়েদের সাবলম্বী করে তোলার পথ তৈরি করেন। এর ফলে এলাকার গরিব ছেলেমেয়েরা স্বাবলম্বী হওয়ার উপায় খুঁজে পায় এবং সম্মানজনকভাবে বাঁচতে শেখে। তার এমন কর্মকাণ্ড 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের চিন্তাকেই তুলে ধরে। সেই বিবেচনায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযর্থ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।