শেয়ারFacebookWhatsApp

“মানবমর্যাদায় উদ্বুদ্ধ জীবনচেতনাই মানবকল্যাণের মূলকথা।”- উদ্দীপক এবং প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: "মানবমর্যাদায় উদ্বুদ্ধ জীবনচেতনাই মানবকল্যাণের মূলকথা।" - উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। মানবকল্যাণ বলতে অনেকে অসহায় মানুষকে দান-খয়রাত করাকে বুঝে থাকে। প্রকৃত অর্থে এটি মানবকল্যাণ নয়। এটি ভিক্ষাবৃত্তিতে উদ্বুদ্ধ করে মানুষকে পরনির্ভরশীল করে ফেলে। এতে মূলত মানবমর্যাদা ক্ষুণ্ণ করা হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে লেখক মানবকল্যাণ মনে করেননি। কারণ এতে মানুষের মর্যাদা নষ্ট হয়। তাঁর মতে মানবকল্যাণ করতে গিয়ে কাউকে অমর্যাদা করা উচিত নয়। দান গ্রহণকারীকে লেখক নীচ মানসিকতার এবং দান গ্রহণের. দৃশ্যকে বীভৎস দৃশ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি মানুষের ইহলৌকিক ব্যবহারিক জীবনের মর্যাদাপূর্ণ উত্তরণ এবং মানুষের মানসিকতার বিকাশ কামনা করেছেন। উদ্দীপকের শিক্ষানুরাগী আলী হায়দারের কর্মকাণ্ডে লেখকের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। তিনিও মানুষকে শিক্ষিত করে তাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চেয়েছেন। যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তিনিও সাময়িকভাবে কাউকে দান-খয়রাত করে নিজের অর্থ ব্যয় করেননি। দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে মূল্যবোধ বিষয়ক নানা সেমিনারের আয়োজন করে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষকে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করতে চেয়েছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে মূলত আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে, মানবতাবোধ নিয়ে মানুষের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসার কথা বলা হয়েছে। লেখকের মতে সত্যিকার মানবকল্যাণ হলো মানুষের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধন। উদ্দীপকেও এই দিকটির প্রতিফলন ঘটেছে। এখানে আলী হায়দারের স্থাপিত আলী হায়দার 'টেকনিক্যাল কলেজ' থেকে বেকার যুবক-যুবতিরা প্রশিক্ষিত হয়ে দেশ-বিদেশে চাকরি করে আত্মনির্ভরতা অর্জন করেছে। তারা এলাকার সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এতে করে তাদের সার্বিক উন্নতি সাধিত হয়েছে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল

“মানবমর্যাদায় উদ্বুদ্ধ জীবনচেতনাই মানবকল্যাণের মূলকথা।”- উদ্দীপক এব…

উদ্দীপক

শিক্ষানুরাগী আলী হায়দার অবসরগ্রহণের পর গড়ে তোলেন আলোকবর্তিকা নামক সেবা সংগঠন। যার মাধ্যমে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজের পাশাপাশি পথশিশুদের শিক্ষাদান, দুর্নীতি- বিরোধী প্রচারণা, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়ক নানা সেমিনারের আয়োজন করেন। বেকারদের কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে নিজ জমানো টাকায় 'আলী হায়দার টেকনিক্যাল কলেজ' স্থাপন করেন। উক্ত প্রতিষ্ঠান থেকে বেকার যুবক-যুবতিরা প্রশিক্ষিত হয়ে দেশ- বিদেশে চাকরি করে এলাকার সচ্ছলতা ফিরিয়ে এনেছে।

Dhaka · 2024

উত্তর

বিভক্তিকরণের মনোভাব নিয়ে কারও কল্যাণ করা যায় না।

উত্তর

"মানব-কল্যাণ-অলৌকিক কিছু নয়- এ এক জাগতিক মানবধর্ম।”- উক্তিটি দ্বারা লেখক মানবকল্যাণ সাধনের ক্ষেত্রে মানবমর্যাদার দিকটির গুরুত্বকে নির্দেশ করেছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ ধারাটির তাৎপর্য বিচার করেছেন। তিনি এখানে অভাবগ্রস্ত মানুষকে দান-খয়রাত করা বা ভিক্ষা দেওয়াকে মানবকল্যাণ মনে করেননি। কারণ এতে মনুষ্যত্ববোধ এবং মানবমর্যাদা ক্ষুণ্ণ হয়। এ কারণে মানবকল্যাণ বিষয়টি মানব- মর্যাদার সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। লেখক এ প্রবন্ধে মানুষের ইহলৌকিক ব্যবহারিক জীবনের মর্যাদপূর্ণ উত্তরণ এবং মানুষের মানসিকতার মানবিক বিকাশ প্রত্যাশা করেছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে লেখক মানবকল্যাণ অর্থে আমাদের প্রতিদিনের ব্যবহারিক জীবনের কল্যাণকে বুঝিয়েছেন। তিনি বলেছেন- মানুষের স্বাভাবিক অধিকার ও মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানবকল্যাণ মানব- অপমানে পরিণত না হয়ে পারে না। এ বিষয়টি নির্দেশ করতেই তিনি প্রশ্নোক্ত কথাটি বলেছেন।

উত্তর

উদ্দীপকের সঙ্গে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকারের মানবকল্যাণের বৈশিষ্ট্যের দিকটি সাদৃশ্যপূর্ণ। মানুষের মানবীয় গুণাবলির মধ্যে অন্যতম হলো পরোপকার। পরের কল্যাণ সাধনের মধ্যেই মানবজীবনের যথার্থ সার্থকতা নিহিত। নিজেকে আত্মস্বার্থে নিয়োজিত না রেখে পরোপকারে উৎসর্গ করার মধ্যেই জীবনের প্রকৃত সাফল্য নির্ভর করে। আর সংকীর্ণ স্বার্থে নিজেকে আবদ্ধ রাখলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়। উদ্দীপকে প্রকৃত মানবকল্যাণ সাধনের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে শিক্ষানুরাগী আলী হায়দারের কর্মকাণ্ডের যে পরিচয় পাওয়া যায় তা 'মানব-কল্যাণ' প্রবন্ধের সত্যিকারের মানবকল্যাণের বৈশিষ্ট্যের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তিনি 'আলোকবর্তিকা' নামক সেবা সংগঠন প্রতিষ্ঠা করে একদিকে বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ যেমন করেছেন অন্যদিকে তেমনই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষার সুযোগ সৃষ্টি করেছেন। তিনি পথশিশুদের শিক্ষাদান, নীতিনৈতিকতা, সম্পর্কে যে জ্ঞান দান করেছেন তা প্রকৃত মানবকল্যাণের দিককে নির্দেশ করে। তিনি জমানো অর্থ ব্যয় করে কাউকে সাময়িক সাহায্য করে বা ভিক্ষা দিয়ে কিংবা করুণা করে তাদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ করেননি। তাঁর এই কর্মকাণ্ড ও মানসিকতা 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখকের মানসিকতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। লেখকও এখানে দান- খয়রাতকে সত্যিকারের মানবকল্যাণ মনে করেননি। তিনি মানুষের প্রতি যথাযথ মর্যাদার মাধ্যমে হিত সাধন করাকে মানবকল্যাণ মনে করেছেন। তিনি বলেছেন- "সত্যিকার 'মানব-কল্যাণ' মহৎ চিন্তা- ভাবনারই ফসল।" উদ্দীপকে আলী হায়দারের চিন্তাও লেখকের অনুরূপ।

উত্তর

"মানবমর্যাদায় উদ্বুদ্ধ জীবনচেতনাই মানবকল্যাণের মূলকথা।" - উদ্দীপক ও প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। মানবকল্যাণ বলতে অনেকে অসহায় মানুষকে দান-খয়রাত করাকে বুঝে থাকে। প্রকৃত অর্থে এটি মানবকল্যাণ নয়। এটি ভিক্ষাবৃত্তিতে উদ্বুদ্ধ করে মানুষকে পরনির্ভরশীল করে ফেলে। এতে মূলত মানবমর্যাদা ক্ষুণ্ণ করা হয়। 'মানব-কল্যাণ' প্রবন্ধে একমুষ্টি ভিক্ষা দেওয়াকে লেখক মানবকল্যাণ মনে করেননি। কারণ এতে মানুষের মর্যাদা নষ্ট হয়। তাঁর মতে মানবকল্যাণ করতে গিয়ে কাউকে অমর্যাদা করা উচিত নয়। দান গ্রহণকারীকে লেখক নীচ মানসিকতার এবং দান গ্রহণের. দৃশ্যকে বীভৎস দৃশ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি মানুষের ইহলৌকিক ব্যবহারিক জীবনের মর্যাদাপূর্ণ উত্তরণ এবং মানুষের মানসিকতার বিকাশ কামনা করেছেন। উদ্দীপকের শিক্ষানুরাগী আলী হায়দারের কর্মকাণ্ডে লেখকের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। তিনিও মানুষকে শিক্ষিত করে তাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে চেয়েছেন। যাতে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তিনিও সাময়িকভাবে কাউকে দান-খয়রাত করে নিজের অর্থ ব্যয় করেননি। দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে মূল্যবোধ বিষয়ক নানা সেমিনারের আয়োজন করে, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষকে মর্যাদাপূর্ণ অবস্থানে উন্নীত করতে চেয়েছেন। 'মানব-কল্যাণ' প্রবন্ধে মূলত আত্মস্বার্থের ঊর্ধ্বে উঠে, মানবতাবোধ নিয়ে মানুষের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসার কথা বলা হয়েছে। লেখকের মতে সত্যিকার মানবকল্যাণ হলো মানুষের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধন। উদ্দীপকেও এই দিকটির প্রতিফলন ঘটেছে। এখানে আলী হায়দারের স্থাপিত আলী হায়দার 'টেকনিক্যাল কলেজ' থেকে বেকার যুবক-যুবতিরা প্রশিক্ষিত হয়ে দেশ-বিদেশে চাকরি করে আত্মনির্ভরতা অর্জন করেছে। তারা এলাকার সচ্ছলতা ফিরিয়ে এনেছে। এতে করে তাদের সার্বিক উন্নতি সাধিত হয়েছে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মানব-কল্যান
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কোন সরাসরি যুক্ত ছিলেন?

ঢাকা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?

কুমিল্লা বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

বরিশাল বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

লেখকের মতে, মানব-কল্যাণের কোন রূপ দেখার জন্য দূরদূরান্তে যাওয়ার প্রয়োজন নেই?আবুল ফজল কোথায় মৃত্যুবরণ করেন?মুসলিম সাহিত্য সমাজের অন্যতম যুগান্তকারী আন্দোলনের সঙ্গে প্রতিষ্ঠাতা আবুল ফজল কো'ওপরের হাত' বলতে কাকে বুঝিয়েছেন?আবুল ফজল অন্যদের সঙ্গে মিলে কী প্রতিষ্ঠা করেন?লেখকের মতে, সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন, তার মোকাবিলা করতে হবে কীভাবে?দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বঅবয়বে প্রতিফলিত হয়ে কী সৃষ্টি করে?'ওপরের হাত সব সময় নিচের থেকে শ্রেষ্ঠ'- কথাটি কে বলেছেন?করুণার বশবর্তী হয়ে দান-খয়রাতের অবশ্যম্ভাবী পরিণতি কী?প্রতিটি মানুষের কল্যাণ কীসের সাথে সম্পর্কিত?'মানবতন্ত্র' প্রবন্ধটির লেখক কে?মানব-কল্যাণ' প্রবন্ধে লালনকে কী বলা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

“মানবমর্যাদায় উদ্বুদ্ধ জীবনচেতনাই মানবকল্যাণের মূলকথা।”- উদ্দীপক এব… | Prosthuti