উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সাথে 'মানব-কল্যাণ' প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিকটি হল মানুষের সার্বিক মঙ্গল সাধনের। 'মানব-কল্যাণ' প্রবন্ধের লেখক 'মানব-কল্যাণ' বলতে মানুষের সার্বিক কল্যাণের প্রয়াস বুঝিয়েছেন। যেখানে অসহায় মানুষকে স্বাবলম্বী হওয়ার রাস্তা দেখিয়ে তাকে আত্মমর্যাদাবান করা হবে। অসহায়, দুঃস্থ মানুষকে রিলিফ, রিহেবিলিটেশন ইত্যাদি শব্দ ব্যবহার করে ছোট করা হবে না। তিনি প্রত্যক্ষ করেছেন দিন দিন এই শব্দগুলোর ব্যবহার বেড়েই চলেছে। রেডক্রসের মত সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি তার কাছে স্রেফ মানবের অপমান। তার মতে, মানব কল্যাণের লক্ষ্য হওয়া উচিত সকল অৰ্মাননা কিংবা অসহায় অবস্থা থেকে উত্তরণ ঘটানো। উদ্দীপকের মাদার তেরেসার মধ্যে আমরা সেই বিষয়টি লক্ষ্য করি। তিনি আশৈশব স্বপ্ন দেখেন মানবসেবার। মানুষকে আরও কাছে থেকে সেবা দেয়ার লক্ষ্যে তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করেন। প্রতিষ্ঠা করেন মিশনারিজ অব চ্যারিটি। তাঁর আদর্শে উজ্জীবিত হয়ে আরো অনেকেই এগিয়ে আসেন এ মহান কাজে। এক সময় এ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি লাভ করেন নোবেল পুরস্কার। তিনি এই অর্থ বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে। এ থেকে বুঝা যায় উদ্দীপকের সাথে "মানব-কল্যাণ" প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো মানুষের সার্বিক কল্যাণের প্রয়াস।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকটি 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর