উদ্দীপকের পদ্মরাগ সংগঠনটির কোভিডকালীন কার্যক্রম আমাদের কোন্ গতানুগতিক রীতির প্রতিফলন? 'মানব-কল্যাণ' প্রবন্ধ অনুসারে ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের পদ্মরাগ সংগঠনটির কোভিড কালীন কার্যক্রম আমাদের মানব-মর্যাদার অবমাননাকর রীতির প্রতিফলন। লেখক আবুল ফজল বলেছেন মানবকল্যাণ স্বয়ম্ভু, বিচ্ছিন্ন, সম্পর্ক-রহিত হতে পারে না প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত। উপলব্ধি ছাড়া মানুষ কল্যাণ স্রেফ দান-খয়রাত আর কাঙ্গালী ভোজন এর মত মানব মর্যাদার অবমাননা করে এক পদ্ধতি না হয়ে যায় না যা আমাদের দেশ আর সমাজে হয়েছে। মূলত মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে স্রেফ তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছু মাত্র ফলপ্রসু হতে পারে না। দয়া বা করুনার বসে ভর্তি হয়ে দান খয়রাত করা নয়, বরং মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি এবং মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকের পদ্মরাগ সংগঠনটির কোভিডকালীন কার্যক্রম আমাদের কোন্ গতানুগত…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর