"কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা।" উক্তিটি কী উপলক্ষ্যে করা হয়েছে?
উত্তর: • "কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা।”- উক্তিটি করা হয়েছে মাসি-পিসির কর্মব্যস্ত জীবনে আহ্লাদিকে সযত্নে রক্ষা করার দায়িত্ববোধ থেকে। • 'মাসি-পিসি' গল্পে মাসি ও পিসি খেয়ে না খেয়ে তাদের নিজেদের জীবনের পাশাপাশি আহ্লাদির জীবনের জন্যও সংগ্রাম করে যাচ্ছিল। পিতৃমাতৃহীন আহ্লাদি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতৃগৃহে এসে তার মাসি ও পিসির কাছে আশ্রয় নেয়। তারপর থেকে নিজেদের ভরণপোষণ ও বেঁচে থাকার দায়িত্বের পাশাপাশি আহ্লাদির জন্য সংগ্রাম চালিয়ে যেতে হয় মাসি ও পিসিকে। আহ্লাদিকে খাইয়ে-পরিয়ে যত্নে রাখতে হবে, শ্বশুর বাড়ির অত্যাচার থেকে বাঁচাতে হবে, গাঁয়ের বজ্জাতদের নজর থেকে সামলে রাখতে হবে। এমনই কত কাজ তাদের! কত দায়িত্ব, কত ভাবনা! এ সম্পর্কেই আলোচ্য উক্তিটি করা হয়েছে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"কত দায়িত্ব তাদের, কত কাজ, কত ভাবনা।" উক্তিটি কী উপলক্ষ্যে করা হয়েছে?
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর