"যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- উক্তিটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: • "যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- কথাটি দ্বারা সমাজপতিদের অত্যাচার থেকে আহ্লাদিকে রক্ষা করা এবং আসন্ন বিপদ থেকে বাঁচার জন্য মাসি-পিসির পরিকল্পনা ও কর্মতৎপরতাকে বোঝানো হয়েছে। • 'মাসি-পিসি' গল্পে লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তো তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদেরকে কৌশল ও সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে। তারা আবার আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে ভিজিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। কেননা তারা আবার ঘরে আগুন দিতে পারে। বঁটি আর দা রাখে হাতের কাছেই। শত্রুর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- উক্তিটি দ্বারা কী বোঝা…
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর