"নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: • "নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।"-লালসা-উন্মত্ত পুরুষের দৃষ্টি আহ্লাদির ওপর পড়ায় তার যে মনোভাব সৃষ্টি হয়, উক্তিটির মাধ্যমে তাই বোঝানো হয়েছে। • 'মাসি-পিসি' গল্পে পিতৃমাতৃহীন আহ্লাদি স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পিতৃগৃহে তার পিসি ও মাসির কাছে আশ্রয় নেয়। তারা ছাড়া আহ্লাদির আর আপন বলতে কেউ নেই। দরিদ্র জীবনেও মাসি-পিসি তাকে পরম যত্নে আগলে রাখে। তরুণ বয়সি আহ্লাদির ওপর সমাজের লালসা-উন্মত্ত জোতদার, গুন্ডা-বদমাশসহ অনেকেরই দৃষ্টি রয়েছে। এছাড়া সে যেখানেই যায় না কেন সেখানেই যেন হীন চরিত্রের পুরুষেরা তার দিকে লালসার দৃষ্টিতে তাকায়। সেসব কথা মনে পড়ায় আহ্লাদির মনের মধ্যে প্রশ্নোক্ত ভাবের উদয় হয়।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
"নিজেকে তার ছ্যাঁচড়া, নোংরা, নর্দমার মতো লাগে।"- উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর