উদ্দীপকের 'সুখ' প্রকৃতপক্ষে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোথায় নিহিত রয়েছে? আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের সুখ প্রকৃতপক্ষে 'মানব-কল্যাণ' প্রবন্ধের মানুষের সার্বিক কল্যাণের প্রয়াসে নিহিত রয়েছে । 'মানব-কল্যাণ' প্রবন্ধে মানুষের কল্যাণ করার মাঝে সুখ অন্বেষণের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। এ. কল্যাণ হবে মানুষের সার্বিক কল্যাণ করার প্রচেষ্টা। কেবল লোক দেখানো দান-খয়রাত কখনো মানব-কল্যাণ হতে পারে না। এটি মানবতার জন্য অবমাননাকর। তাই মানুষের প্রকৃত সুখ নিশ্চিত করতে হলে সংকীর্ণ মনোভাব পরিহার করে উদার হতে হবে। উদ্দীপকের সুখ নিহিত রয়েছে অপরের কল্যাণ চিন্তায় । এই পৃথিবীতে ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ। অন্যের মঙ্গল চিন্তা করার মাঝে নিজের প্রশান্তি খুঁজে নিতে হয়। নিজ সুখ বিসর্জন দিয়ে অন্যের কথা ভাবা দরকার । অপরের চোখের অশ্রু ও ব্যথা দূর করতে পারা কম কথা নয় । যারা নিজেকে দীন-দুঃখীর মাঝে বিলিয়ে দিয়ে আনন্দ পায়, তারাই প্রকৃতপক্ষে সুখী। উদ্দীপকের এই সুখ 'মানব-কল্যাণ' প্রবন্ধের নিঃস্বার্থ অপরের মঙ্গল করার প্রচেষ্টায় নিহিত। কেবল দান করে নিজেকে দানবীর ভাবার প্রয়াস কখনো মানবকল্যাণ হতে পারে না। এতে আত্মপ্রচারই মুখ্য হয়ে ওঠে বিধায় মানব মর্যাদার হানি ঘটে। তাই মনুষ্যত্বের অবমাননা হয় এমন উদ্দেশ্য মুক্ত হয়ে শুধু মানুষের কল্যাণ চিন্তার প্রয়াসই প্রকৃত মানবকল্যাণ। যাতে উদ্দীপকের প্রকৃত সুখ নিহিত ।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
উদ্দীপকের 'সুখ' প্রকৃতপক্ষে 'মানব-কল্যাণ' প্রবন্ধের কোথায় নিহিত রয়ে…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর