“পরিশ্রমই মর্যাদাপূর্ণ জীবনের পূর্বশর্ত।”- উদ্দীপক ও 'মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে এ মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: কেবল পরিশ্রমই পারে মানব মর্যাদাকে সমুন্নত রাখতে সেই বিবেচনায় উদ্দীপক ও মানব-কল্যাণ' প্রবন্ধের আলোকে প্রশ্নোক্ত মন্তব্যটিকে যথার্থ বলা যায়। মানবকল্যাণ প্রবন্ধে দেখা যায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর কাছে একদিন একজন ভিক্ষুক ভিক্ষা এসেছিল। নবী (সাঃ) তাকে দেখে ভিক্ষা না দিয়ে একটি কুড়াল কিনে দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল, ভিক্ষুকটি যেন স্বাবলম্বনের মাধ্যমে মর্যাদাপূর্ণ জীবন অতিবাহিত করতে পারে। কারণ তিনি মনে করতেন ভিক্ষা করলে একজন মানুষের আত্মমর্যাদার অবনমন ঘটে।উদ্দীপকে দেখা যায়, কালবৈশাখী ঝড়ে কৃষক বশিরের গরু মারা যায় এবং তার ফসলের ব্যাপক ক্ষতি হয়। সবকিছু থাকার পরেও তাকে সংকটাপন্ন অবস্থায় পড়তে হয়। এমন সময় চেয়ারম্যান সাহেবের কাছে সাহায্য চাইলে তিনি তাকে এক জোড়া হালের বলদ কিনে দেন। চেয়াম্যান সাহেবের কথামতো কঠোর পরিশ্রমের মাধ্যমে খুব দ্রুতই সে তার সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়। আলোচ্য প্রবন্ধেও আমরা এমন চিত্র লক্ষ করি মানব-কল্যাণ' প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন, আমরা সচরাচর অন্যকে আর্থিকভাবে সাহায্য-সহযোগিতা করাকে মানব-কল্যাণ বলে থাকি। এই সাহায্য ভিক্ষাবৃত্তির মাধ্যমেও পাওয়া যায়; কিন্তু এর মাধ্যমে ব্যক্তির আত্মমর্যাদার হানি ঘটে। প্রাবন্ধিকের মূল বক্তব্যই তাই পরিশ্রমের মাধ্যমে মানুষের মর্যাদাপূর্ণ জীবন প্রত্যাশা। আর এ দিকটিই আমরা আলোচ্য উদ্দীপকে দেখতে পাই। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব চাইলেই কিছু টাকা দান করে তাঁর দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে বশিরকে একটি স্থায়ী সমাধানের পথ দেখিয়েছেন। আর বশিরও কঠোর পরিশ্রমের মাধ্যমে তার আর্থিক অবস্থায় পরিবর্তন আনতে পেরেছে। সুতরাং, সে বিবেচনায় প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ ।
HSC Bangla 1st Paper গদ্য : মানব-কল্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মানব-কল্যান · সৃজনশীল
“পরিশ্রমই মর্যাদাপূর্ণ জীবনের পূর্বশর্ত।”- উদ্দীপক ও 'মানব-কল্যাণ' …
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর