• এ উদ্দীপকের সংবাদ শিরোনামগুলো 'মাসি-পিসি' গল্পে ভাবসত্য হিসেবে বর্ণিত হয়েছে।
• যৌতুক একটি সামাজিক কুপ্রথা। এ প্রথায় বরপক্ষ কনেপক্ষের কাছে যৌতুক দাবি করে। নারী নির্যাতন, সমাজে নারীর প্রতি বিরূপ আচরণ, খুন-আত্মহত্যার মতো অপরাধপ্রবণতার মূল উৎসেচক যৌতুক।
• উদ্দীপকের সংবাদ শিরোনামগুলো যৌতুকপ্রথা, নারী নির্যাতন, নারী উদ্যোক্তা প্রভৃতি বিষয়কে সামনে এনেছে। যৌতুকের কারণে মানিকগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন হয়। নারী ও শিশুর প্রতি এ ধরনের সহিংসতা রোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে এবং সর্বশেষ নারীদের স্বাবলম্বী হয়ে ওঠার তাগিদে সরকারি সহযোগিতা ও সফল নারী উদ্যোক্তাদের গল্প তুলে ধরা হয়েছে। 'মাসি-পিসি' গল্পে বৃদ্ধ রহমানের মেয়েটি শ্বশুরবাড়িতে স্বামীর অকথ্য নির্যাতনের ফলে মারা যায়। আবার মাসি-পিসি আহ্লাদির স্বামীর নির্যাতন সম্পর্কে সচেতন হয়ে তাকে শ্বশুরবাড়ি পাঠায়নি। মাসি-পিসির গ্রামের গেরস্ত ঘর থেকে শাকসবজি-ফলমূল কিনে নিয়ে শহরের বাজারে বিক্রি করার মধ্য দিয়ে সফল উদ্যোক্ত হয়ে ওঠার ঘটনা বর্ণিত হয়েছে। তাই উদ্দীপকের শিরোনামগুলো 'মাসি-পিসি' গল্পে ভাবসত্য হিসেবে প্রতিফলিত হয়েছে।