• উদ্দীপকের কল্পনা চরিত্রে 'মাসি-পিসি' গল্পের মাসি ও পিসি চরিত্রের মানসিকতা প্রতিফলিত হয়েছে।
• আমাদের সমাজে নারীদের বরাবরই অবহেলার চোখে দেখা হয়। কিন্তু অনেক মেয়ে আছে যারা আধুনিক চিন্তার অধিকারী। এই ধরনের মেয়েরা আত্মপ্রত্যয়ী। এরা কারও ওপর নির্ভর করে না।
• 'মাসি-পিসি' গল্পে মাসি ও পিসি নিজেদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষা করার জন্য প্রাণপণ লড়ে যায়।
দুর্ভিক্ষ ও মহামারির কবলে পড়ে পরিবারের সবাইকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়া মাসি ও পিসি নিজেরাই নিজেদের দায়িত্ব নেয়। তারা জীবিকা নির্বাহের জন্য কঠোর সংগ্রাম করে তারপরও কারও প্রতি নির্ভরশীল হয় না। মাসি ও পিসির মতো এমন দৃঢ়প্রত্যয়ী মনোভাব প্রত্যক্ষ করা যায়, উদ্দীপকের কল্পনা চরিত্রে। উদ্দীপকের কল্পনার নেশাখোর স্বামী জাভেদ কল্পনাকে প্রায়ই মারে। ভাইয়ের কাছ থেকে টাকা এনে দিতে বলে। সে ভাইকে আর কষ্ট দিতে চায়নি। সে ভাবে, বেঁচে থাকার জন্য নিজের উপার্জনের পথ নিজেই করে নেবে।
• অত্যাচার সহ্য করে কারও ওপর নির্ভরশীল না থাকার দৃঢ়প্রতিজ্ঞ মনোভাব কল্পনার মধ্যে দেখা যায়। আর এই একই আত্মনির্ভরশীলতার মনোভাব আলোচ্য গল্পের মাসি ও পিসির মধ্যেও দেখা যায়। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।