শেয়ারFacebookWhatsApp

"মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি”- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর: "মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি।"- উক্তিটি দ্বারা লেখক দুর্ভিক্ষের সময় মাসি-পিসির জীবনীশক্তি ফুরিয়ে যাওয়ার বিষয়টিকে নির্দেশ করেছেন। 'মাসি-পিসি' গল্পে দুর্ভিক্ষ-মহামারির সময় আহ্লাদি পিতা-মাতার মৃত্যুর পর বিধবা নিঃস্ব মাসি-পিসির আশ্রয়ে বেঁচে থাকে। অভাবের কারণে তারা তখন খাবার পেলে খায়, আর খাবার না পেলে না খেয়েই থাকে। না খেয়ে চারদিকে তখন মানুষ মরতে শুরু করেছে। সেই মরণ ঠেকাতে মাসি-পিসি বেঁচে থাকার সংগ্রাম চালাতে থাকে। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে সর্বপ্রথম যে চাহিদা খাদ্য তা -থেকেও তারা বঞ্চিত। তখন মাসি-পিসির অবস্থা ছিল অত্যন্ত করুণ। কোনোভাবেই তারা খাদ্যের সংস্থান করতে পারছিল না। দুর্ভিক্ষের মর্মস্পর্শী এই স্মৃতি নিয়ে মাসি-পিসি পরে সালতি বেয়ে গ্রাম থেকে তরিতরকারি ও ফলমূল নিয়ে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহের সংগ্রাম শুরু করে।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

"মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি”- উক্তিটি ব্যাখ্যা কর।

উদ্দীপক

চারিদিকে যখন আকালের ভয়াবহতা তখন জয়গুন তার সন্তানদের নিয়ে বেঁচে থাকার লড়াই শুরু করে। সন্তানদের কথা ভেবে সমস্ত সংকোচ ও লোকলজ্জা পেছনে ফেলে কাজ খুঁজতে থাকে জয়গুন। গ্রামে কোনো কাজ না পেয়ে সে শহরে একটি খাবার হোটেলে কাজ নেয়। দিন-রাত পরিশ্রম করে যা পায়, তা দিয়ে সে সন্তানদের লেখাপড়ার খরচ চালায়। সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনে পৌঁছে দেওয়ার জন্য সে প্রতিজ্ঞাবদ্ধ। কাজ শেষে অনেক রাতে সে বাড়িতে ফেরে। নানা লোকের নানা কথা, তাদের হাসি-তামাশা, তুচ্ছ-তাচ্ছিল্য আর অপমান কিছুই তাকে তার সংকল্প থেকে সরাতে পারেনি।

Sylhet · 2025

উত্তর

'সালতি' হচ্ছে শালকাঠ নির্মিত বা তালকাঠের সরু ডোঙা বা নৌকা।

উত্তর

"মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি।"- উক্তিটি দ্বারা লেখক দুর্ভিক্ষের সময় মাসি-পিসির জীবনীশক্তি ফুরিয়ে যাওয়ার বিষয়টিকে নির্দেশ করেছেন। 'মাসি-পিসি' গল্পে দুর্ভিক্ষ-মহামারির সময় আহ্লাদি পিতা-মাতার মৃত্যুর পর বিধবা নিঃস্ব মাসি-পিসির আশ্রয়ে বেঁচে থাকে। অভাবের কারণে তারা তখন খাবার পেলে খায়, আর খাবার না পেলে না খেয়েই থাকে। না খেয়ে চারদিকে তখন মানুষ মরতে শুরু করেছে। সেই মরণ ঠেকাতে মাসি-পিসি বেঁচে থাকার সংগ্রাম চালাতে থাকে। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে সর্বপ্রথম যে চাহিদা খাদ্য তা -থেকেও তারা বঞ্চিত। তখন মাসি-পিসির অবস্থা ছিল অত্যন্ত করুণ। কোনোভাবেই তারা খাদ্যের সংস্থান করতে পারছিল না। দুর্ভিক্ষের মর্মস্পর্শী এই স্মৃতি নিয়ে মাসি-পিসি পরে সালতি বেয়ে গ্রাম থেকে তরিতরকারি ও ফলমূল নিয়ে শহরে বিক্রি করে জীবিকা নির্বাহের সংগ্রাম শুরু করে।

উত্তর

তরুণী আহ্লাদিকে আগলে রাখা এবং সামাজিক অবস্থানের কারণে উদ্দীপকের জয়গুনের উপার্জনের পথ ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জনের পথ ভিন্নতর। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নিয়ে মাসি-পিসির জীবনসংগ্রাম বর্ণিত হয়েছে। আহ্লাদির মাসি-পিসি দুজনেই বিধবা ও নিঃস্ব। তারা দুজনেই দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত। তবু তারা পিতৃ-মাতৃহীন আহ্লাদিকে মাতৃস্নেহে আগলে রাখে। জীবিকা নির্বাহের জন্য তারা অন্যের বাড়িতে ধান ভানে, কাঁথা সেলাই করে, ডালের বড়ি বেচে, হোগলা গাঁথে, শাক-পাতা বিক্রি করে। গ্রাম থেকে শাকসবজি-ফলমূল কিনে নিয়ে সালতি বেয়ে শহরের বাজারে বিক্রি করে তারা আহ্লাদিকে নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যায়। উদ্দীপকে আকালের ভয়াবহতার মধ্যে এক নারীর সন্তানদের নিয়ে বেঁচে থাকার জীবনসংগ্রামের দিকটি প্রতিফলিত হয়েছে। এখানে সন্তানদের নিয়ে, খেয়ে-পরে বেঁচে থাকার জন্য জয়গুন জীবনসংগ্রাম শুরু করে। শহরে গিয়ে খাবার হোটেলে কাজ নিয়ে দিন-রাত পরিশ্রম করে জয়গুন যা আয় করে তা দিয়ে সে সন্তানদের নিয়ে বেঁচে থাকে। সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনের স্বপ্ন দেখে সে। এতে নানা লোকে নানা কথা বলে তাকে নিয়ে হাসি-তামাশা করে, তুচ্ছতাচ্ছিল্য করে। লোকেদের সেই অপমান জয়গুন গায়ে মাখে না। তার এই জীবনসংগ্রাম 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির জীবনসংগ্রামের সঙ্গে মিল থাকলেও উপার্জনের পথ ভিন্ন। তারা গ্রাম থেকে শহরে তরিতরকারি ও ফলমূল নিয়ে আসে। বিক্রি করে আবার গ্রামে চলে যায়। এর জন্য বাজারের তোলা নিয়ে প্রায়ই ঝগড়া করতে হয় সরকার বাবুর সঙ্গে। ফলে সব মিলিয়ে তাদের উপার্জনের পথটি খুবই সংগ্রামমুখর। আহ্লাদির গুন্ডা-বদমাশদের নজর থাকে বলে তাকেও নিরাপদে রাখতে তারা নিজেদের সঙ্গে নিয়ে যায়। উদ্দীপকের এসব কারণে জয়গুন ও 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির উপার্জনের পথ ভিন্নতর।

উত্তর

বিষয়বস্তু বিবেচনায় "উদ্দীপকের জয়গুনের সংগ্রামী জীবনের -কেন্দ্রবিন্দুতে রয়েছে সন্তান আর মাসি-পিসির জীবন-সংগ্রামের কেন্দ্র বিন্দুতে হলো আহ্লাদি" উক্তিটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পে দুর্ভিক্ষ মহামারিতে পিতা-মাতার মৃত্যুর পর থেকে 'মাসি-পিসি' আহ্লাদিকে আগলে রাখতে শুরু করে। স্বামীর ঘরে নির্মম নির্যাতনের শিকার হলে তারা আহ্লাদিকে নিজেদের কাছে রাখে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর থেকে আহ্লাদিকে রক্ষা করতে তার কৌশল ও বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তাদের সংগ্রামমুখর জীবন-যাপনের মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় আহ্লাদিকে নিরাপদে রাখা। উদ্দীপকে জয়গুন অভাবের মধ্যে সন্তানদের নিয়ে বাঁচার জন্য জীবনসংগ্রাম চালায়। সে গ্রামে কোনো কাজ না পেয়ে শহরের পথে পা বাড়ায়। লোকলজ্জার কথা বিবেচনা না করে সে তার সন্তানদের কথা ভাবে। তাদেরকে খাইয়ে-পরিয়ে, শিক্ষার ব্যবস্থা করে ভালো একটা জীবন উপহার দিতে সে রাতদিন কঠোর পরিশ্রম করে। খাবারের হোটেলে কাজ করেও সে সন্তানদের লেখা-পড়ার ব্যবস্থা করে। সন্তানদের জন্য জয়গুনের এ চেষ্টা 'মাসি-পিসি' গল্পের মাসি-পিসির মাতৃস্নেহে আহ্লাদিকে আগলে রাখার সঙ্গে একসূত্রে গাঁথা। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসি গুন্ডা-বদমাশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে আহ্লাদিকে জোতদার ও দারোগা বাবু লালসা থেকে নিরাপদ রাখতে। তারা আহ্লাদিকে নিতে না পারার কারণে মাসি-পিসির ঘরে আবার আক্রমণ করতে পারে, আগুন দিতে পারে ভেবে মাসি-পিসি ভয়ে কাঁথা কম্বল চুরিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। তারা যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে সারা রাত। উদ্দীপকের জয়গুণও সন্তানদের উচ্চশিক্ষা ও নিরাপদ জীবনে পৌঁছে দিতে, পরিশ্রম করে। কাজ শেষে অনেক রাতে বাড়ি ফেরে, নানা লোকের নানা রকম হাসি-তামাশা সহ্য করে। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসিSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনীশক্তি”- উক্তিটি ব্যাখ্যা কর। | Prosthuti