শেয়ারFacebookWhatsApp

বাজারের তোলা নিয়ে মাসি-পিসির কার সঙ্গে ঝগড়া হয়?

উত্তর: বাজারের তোলা নিয়ে মাসি-পিসির ঝগড়া হয় সরকারবাবুর সঙ্গে।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

বাজারের তোলা নিয়ে মাসি-পিসির কার সঙ্গে ঝগড়া হয়?

উদ্দীপক

পিতৃহীন রাশেদার স্বামীর সংসারে মোটেই সুখ নেই। অর্থের জন্য শ্বশুর-শাশুড়ি তাকে মানসিক নির্যাতন করে। গর্ভবতী হওয়া সত্ত্বেও নেশাখোর স্বামী তার গায়ে হাত তোলে। স্বামীর নির্মম অত্যাচারে প্রায়ই সে অজ্ঞান হয়ে যায়। নির্যাতন সহ্য করতে না পেরে একসময় রাশেদার প্রতিবাদী নারীসত্তা জেগে ওঠে। নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে আইনের আশ্রয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়িকে জেলে পাঠায়।

Chittagong · 2025

উত্তর

বাজারের তোলা নিয়ে মাসি-পিসির ঝগড়া হয় সরকারবাবুর সঙ্গে।

উত্তর

"হাতে দুটো পয়সা এলে তোমারও স্বভাব বিগড়ে যায় কৈলেশ।” 'মাসি-পিসি' গল্পে কৈলাশ সম্পর্কে পিসি এ উক্তিটি করেছে। মাসি-পিসি' গল্পে অপ্রধান চরিত্র কৈলাশ। সে মাসি-পিসির কাছে আহ্লাদির স্বামী জগ্ন সম্পর্কে কথা বলতে আসে। কথা প্রসঙ্গে উঠে আসে যে চায়ের দোকানে জগুর সাথে তার দেখা হয়েছে। চায়ের দোকান না কীসের দোকান তা বুঝতে বাকি থাকে না মাসি-পিসির। কারণ হাতে টাকা-পয়সা এলে জগুর মতো কৈলাশেরও স্বভাব বিগড়ে যায়। সে নেশাপানি করে সব উড়িয়ে দেয়। তাই তার সম্পর্কে পিসি এ মন্তব্যটি করে।

উত্তর

উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে। 'মাসি-পিসি' গল্পের এক অত্যাচারী ও লম্পট স্বামী জগ্ন। সে স্ত্রী আহ্লাদির ওপর অমানবিক নির্যাতন চালায়। আবার নেশাও করে সে। নেশাখোর স্বামীর নির্মম নির্যাতনে অতিষ্ঠ হয়ে সে একসময় পিতৃগৃহে ফিরে আসে। উদ্দীপকে রাশেদার নেশাখোর স্বামী তার ওপর নির্মম অত্যাচার করে। এই অত্যাচারের মাত্রা এতটাই তীব্র যে গর্ভবতী হওয়া সত্ত্বেও তার গায়ে হাত তোলা হয়েছে। রাশেদার স্বামীর মতো 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগুও নেশাখোর। জগু তার স্ত্রীর উপর অমানবিক নির্যাতন করেছে। স্ত্রীকে সে অনাহারে রেখেছে, লাথি দিয়েছে, কলকেপোড়া ছ্যাঁকা দিয়েছে, এমনকি খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জগুর আচরণ উদ্দীপকের রাশেদার স্বামীর সঙ্গে মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের রাশেদার স্বামীর সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির স্বামী জগু চরিত্রের সাদৃশ্য রয়েছে।

উত্তর

অবস্থানগত দিক থেকে "উদ্দীপকের সামাজিক সংকট 'মাসি-পিসি' গল্পের সমাজ বাস্তবতার অনুরূপ”- মন্তব্যটি যথার্থ। 'মাসি-পিসি' গল্পে এক করুণ সমাজ বাস্তবতার কথা উঠে এসেছে। সেখানে পুরুষতান্ত্রিক সমাজের সাথে তাল মিলিয়ে দুজন বিধবা ও নিঃস্ব মহিলা নিজেদের অস্তিত্বরক্ষার পাশাপাশি নেতিবাচক বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষা করতে বুদ্ধিদীপ্ত ও সাহসী সংগ্রাম পরিচালনা করেছে। উদ্দীপকে পিতৃহীন রাশেদা স্বামীর সংসারে গিয়ে সুখের মুখ দেখতে পায়নি। শ্বশুর-শাশুড়ি এবং নেশাখোর স্বামীর শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে সে। স্বামীর সংসারে তার এ পরিণতি সামাজিক সংকটকেই উল্লেখ করে। সমাজ বাস্তবতার এই নির্মম রূপ অনুভব করে রাশেদা নির্দয় স্বামীর কাছে নতি স্বীকার না করে প্রতিবাদী হয়ে ওঠে। উদ্দীপকের এমন সমাজ বাস্তবতা 'মাসি-পিসি' গল্পে সমাজ বাস্তবতাকেই মনে করিয়ে দেয়। 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির জীবনেও রাশেদার মতো সামাজিক সংকটের প্রভাব লক্ষণীয়। সামাজিক সংকটের কারণেই তাকে স্বামীর সংসারে গিয়ে নির্যাতিত হতে হয়েছে। স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে সে মাসি-পিসির কাছে ফিরে আসতে বাধ্য হয়েছে। মাসি-পিসিও অত্যাচারী স্বামী এবং লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের কবল থেকে আহ্লাদিকে রক্ষা করতে সাহসী সংগ্রাম ও জীবনযুদ্ধে অবতীর্ণ হয়েছে, যা উদ্দীপকেও লক্ষণীয়। তাই বলা যায়, উদ্দীপকের সামাজিক সংকট 'মাসি-পিসি' গল্পের সমাজ বাস্তবতার অনুরূপ।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসিChittagong
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।