উদ্দীপকের সাথে 'বায়ান্নর দিনগুলো' রচনার সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে ইঙ্গিত করে ।
• সভ্যতার সূচনালগ্ন থেকেই শাসকশ্রেণি সাধারণ মানুষের ওপর শোষণ আর নির্যাতন চালিয়েছে। আর সেই শোষণের বিরুদ্ধে যুগে যুগে মানুষ প্রতিবাদ করেছে। প্রতিবাদী মানুষ এসব আন্দোলন করতে গিয়ে নানাভাবে অত্যাচারের শিকার হয়েছে ।
• উদ্দীপকে গান্ধী অহিংস আন্দোলনের ডাক দিয়েছিলেন। এর ফলে ব্রিটিশ সরকার তাঁকে গ্রেফতার করে এবং সধারণ মানুষের ওপর অন্যায়, অত্যাচার, নির্যাতন চালায়। অনুরূপভাবে বাঙালির ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তাঁকেও গ্রেফতার করে বিনাবিচারে দীর্ঘদিন জেলে আটক রাখা হয় এবং বাঙালির জনগণের সাথে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিপীড়ন ও নির্যাতন চালায়। এভাবে উদ্দীপকের সঙ্গে 'বায়ান্নর দিনগুলো' রচনায় লেখকের সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করার দিকটি ইঙ্গিতবাহী ।