শেয়ারFacebookWhatsApp

"যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।"- কেন?

উত্তর: "যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- কথাটি দ্বারা দুর্বৃত্তদের আক্রমণ মোকাবিলায় মাসি-পিসি প্রস্তুতির কথা বলা হয়েছে। 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদের প্রতিরোধ করে। পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। যাতে তারা রাতের অন্ধকারে ঘরে আগুন দিলে তা নিভাতে পারে। বঁটি আর দাও রাখে হাতের কাছেই। এভাবে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

"যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।"- কেন?

উদ্দীপক

এতিম ডলি বড় হয়েছে মামা-মামির কাছে। ডলির মামাও দরিদ্র মানুষ। বড় হওয়ার পর ডলির বিয়ে হয়। মামা বিয়ের সময়ের যৌতুকের দাবি মেটাতে পারে না। ফলে তার ওপর চলে নিষ্ঠুর নির্যাতন। নির্যাতন সইতে না পেরে ডলি একদিন নির্যাতক স্বামীর সংসার ফেলে আবার মামার বাড়িতে আশ্রয় নেয়।

Jessore · 2025

উত্তর

বুড়ো রহমানের মেয়ে শ্বশুরবাড়িতে মারা গেছে।

উত্তর

"যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি"- কথাটি দ্বারা দুর্বৃত্তদের আক্রমণ মোকাবিলায় মাসি-পিসি প্রস্তুতির কথা বলা হয়েছে। 'মাসি-পিসি' গল্পে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আহ্লাদির ঠাঁই হয় মাসি-পিসির কাছে। লালসা-উন্মত্ত জোতদার ও দারোগার কুনজর পড়ে আহ্লাদির ওপর। তাই তারা গুন্ডা-বদমাশদের পাঠিয়ে মাসি-পিসির কাছ থেকে আহ্লাদিকে ছিনিয়ে নিতে চায়। মাসি-পিসি তাদের প্রতিরোধ করে। পুনরায় আক্রমণের ভয়ে কাঁথা-কম্বল চুবিয়ে রাখে এবং হাঁড়ি-কলসিতে জল ভরে রাখে। যাতে তারা রাতের অন্ধকারে ঘরে আগুন দিলে তা নিভাতে পারে। বঁটি আর দাও রাখে হাতের কাছেই। এভাবে যুদ্ধের আয়োজন করে তৈরি হয়ে থাকে মাসি-পিসি।

উত্তর

উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য রয়েছে। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদি স্বামীর দ্বারা নির্মম নির্যাতনের শিকার হয়েছে। তার মাতাল স্বামী জগু আহ্লাদিকে খেতে দেয় না, খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে, কলকেপোড়া ছ্যাঁকা দেয়। নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি মাসি-পিসির কাছে চলে আসে। তার মাসি-পিসি দুজনই বিধবা ও নিঃস্ব। তারা তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি পিতৃ-মাতৃহীন আহ্লাদির দায়িত্ব নিয়েছে। তাকে অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচাতে, নিজেদের আশ্রয়ে রেখেছে। সেখানে সমাজের দুর্বৃত্ত ও হীনব্যক্তিদের লোলুপদৃষ্টি থেকে তারা আহ্লাদিকে নিরাপত্তা দিয়েছে। উদ্দীপকের এতিম ডলি মামার কাছে বড় হয়েছে। ডলির মামা দরিদ্র বলে বিয়ের সময় যৌতুকের দাবি মেটাতে পারেনি। এ কারণে স্বামীর ঘরে ডলি নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়। নির্যাতন সইতে না পেরে সে একদিন মামার বাড়ি ফিরে আসে। এই নির্যাতনের দিকটি 'মাসি-পিসি' গল্পের স্বামীর গৃহে আহ্লাদির নির্যাতন ভোগের দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ। নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি যেমন স্বামীর ঘর ছেড়ে মাসি-পিসির কাছে চলে যায় এবং আশ্রয় লাভ করে তেমনই ডলিও স্বামীর ঘর ছেড়ে মামা-মামির আশ্রয় লাভ করেছে। এভাবে উদ্দীপকের ডলির সঙ্গে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির সাদৃশ্য রয়েছে।

উত্তর

'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে আগলে রাখার জন্য মাসি-পিসিকে যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে সেদিক বিবেচনায় "উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের সম্পূর্ণ বিষয় ফুটে ওঠেনি-” মন্তব্যটির সঙ্গে আমি একমত। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদিকে নির্যাতন এবং মাসি-পিসিকে হয়রানি করার মধ্য দিয়ে পুরুষতান্ত্রিক সমাজের ঘৃণ্য মানসিকতার প্রতিফলন ঘটেছে। এ গল্পে পিতৃমাতৃহীন তরুণী আহ্লাদির বিয়ে হয় মাদকাসক্ত জগুর সঙ্গে। স্বামীর নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি তার মাসি-পিসির কাছে চলে আসে। বিধবা মাসি-পিসি তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে তাকে আগলে রাখে। উদ্দীপকে যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে ডলি তার মামা-মামির আশ্রয় লাভ করেছে। মামা তাকে স্থান দিয়েছে। এখানে ডলিকে সমাজের হীনলোকদের হাত থেকে রক্ষার জন্য তার বিশেষ কোনো কর্মকাণ্ড দেখা যায় না। কারণ এ ধরনের বিষয় উদ্দীপকে নেই, যা 'মাসি-পিসি' গল্পে প্রতিফলিত হয়েছে। মাসি-পিসি আহ্লাদির স্বামী জগু, তার বন্ধু কৈলাশ, লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা-বদমাশদের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত ও সাহসী ভূমিকা পালন করেছে। 'মাসি-পিসি' গল্পে মাসি-পিসির অস্তিত্ব রক্ষার যে সংগ্রাম এবং সমাজের হীন ব্যক্তিদের বিরুদ্ধে যে প্রতিবাদ প্রকাশ পেয়েছে তা উদ্দীপকে নেই। 'মাসি-পিসি' গল্পে জগ্ন, কৈলাশ, গোকুল, দারোগা বাবু চরিত্রের মাধ্যমে সমাজের হীন চরিত্রের মানুষের যে কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে তা উদ্দীপকে নেই। এ গল্পে নারী হয়েও, নিঃস্ব বিধবা হয়েও মাসি-পিসি যে ভূমিকায় অবতীর্ণ এবং উত্তীর্ণ তা উদ্দীপকে প্রকাশ পায়নি। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটিকে আমি যথার্থ মনে করি।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসিJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।