উদ্দীপকে মাসি পিসি গল্পে বর্ণিত নারীর সংগ্রাম, সাহসিকতা ও সম্রম রক্ষার প্রয়াস রয়েছে বক্তব্যটি যথাযথ ।
মাসি পিসি গল্পে দেখা যায়, কলেরা মহামারীতে মানুষ অভুক্ত জীবনযাপন করছে। সেখানে মাসি পিসি বেঁচে থাকার জন্য সংগ্রাম করেছেন। তারা গ্রাম থেকে সবজি নিয়ে নৌকায় করে শহরের বিক্রি করে জীবন যাপন করেছেন । বরি রোদে শুকিয়ে সেগুলো নিয়ে শহরে বিক্রি করেছেন। আবার শত্রুর সাথে লড়াই করার জন্য সদা প্রস্তুত ছিলেন । নারীর সম্ভ্রম নকুলের হাত থেকে আহ্লাদীর দিকে রক্ষা করার জন্য তারা দুজন দা বটি নিয়ে প্রতিবাদ করেছেন এবং সংগ্রাম করেছেন। জীবিকার তাগিদে বেঁচে থাকার জন্য তারা সংগ্রাম সাহসিকতার পরিচয় দিয়েছেন। নকূল ও তার দল বিভিন্ন ভয় দেখি ও তাদের কাবু করতে পারেনি।
একইভাবে উদ্দীপকের মালতি মালো গরিব মানুষ। তিনি কেরোসিন পড়ার ভয়ে অন্ধকারে থাকেন কিন্তু অন্ধকার ঘরে একা নারীর কখনো খেয়াল এবং চরিত্রহীন মানুষের ভয়ে সদা প্রস্তুত থাকে । সাহসের আলো জ্বালিয়ে শশুরের ভিটায় তিনি বেঁচে থাকতে চান । এখানেও মালতি মালোর সংগ্রাম, সাহসিকতা ও সম্ভ্রম রক্ষার ক্রস দেখা যায় ।
সুতরাং বলা যায়, উদ্দীপকে মাসি পিসি গল্পে বর্ণিত নারী সংগ্রাম, সাহসিকতা ও সম্ভ্রম রক্ষার প্রয়াস রয়েছে উক্তিটি যথার্থ।