শেয়ারFacebookWhatsApp

"বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে"- কেন? বুঝিয়ে দাও।

উত্তর: বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে; কারণ আহ্লাদিকে দেখে তার মরে যাওয়া মেয়ের কথা মনে পড়ে। 'মাসি-পিসি' গল্পে বুড়ো রহমানের মেয়ে আহ্লাদির চেয়ে বয়সে ছোট এবং রোগাটে ছিল। অবুঝ ছোট সেই মেয়েটি শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে সেখানে যেতে চাইত না; কান্নাকাটি করত। তবু মেয়ের ভালোর কথা ভেবে বুড়ো রহমান তাকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলে মেয়েটি সেখানে মানসিক যন্ত্রণায় মারা যায়। 'মাসি-পিসি' গল্পে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদিও শ্বশুরবাড়ি থেকে মাসি- পিসির কাছে চলে আসে। তাই আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের নিজের মেয়ের কথা মনে পড়ে এবং সে ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায়।

HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল

"বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে"- কেন? বুঝিয়ে দাও।

উদ্দীপক

এইখানে তোর বুজির কবর পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছিনু কাজিদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুজিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে শত যে মারিত ঠোঁটে।

Dinajpur · 2024

উত্তর

"ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়"- এখানে পিসির ছেলের কথা বলা হয়েছে।

উত্তর

বুড়ো রহমান ছলছল চোখে তাকায় আহ্লাদির দিকে; কারণ আহ্লাদিকে দেখে তার মরে যাওয়া মেয়ের কথা মনে পড়ে। 'মাসি-পিসি' গল্পে বুড়ো রহমানের মেয়ে আহ্লাদির চেয়ে বয়সে ছোট এবং রোগাটে ছিল। অবুঝ ছোট সেই মেয়েটি শ্বশুরবাড়ির অত্যাচারের ভয়ে সেখানে যেতে চাইত না; কান্নাকাটি করত। তবু মেয়ের ভালোর কথা ভেবে বুড়ো রহমান তাকে জোর করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলে মেয়েটি সেখানে মানসিক যন্ত্রণায় মারা যায়। 'মাসি-পিসি' গল্পে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আহ্লাদিও শ্বশুরবাড়ি থেকে মাসি- পিসির কাছে চলে আসে। তাই আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের নিজের মেয়ের কথা মনে পড়ে এবং সে ছলছল চোখে আহ্লাদির দিকে তাকায়।

উত্তর

স্বামীর নির্যাতনের শিকার হওয়ার দিক থেকে উদ্দীপকের বুজি এবং 'মাসি-পিসি' গল্পের আহ্লাদি উভয়ের অবস্থা একই। আমাদের সমাজে নারীরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। এই পুরুষশাসিত সমাজে নারীরা কখনো শারীরিকভাবে, কখনো মানসিকভাবে নির্যাতনের শিকার হয়। 'মাসি-পিসি' গল্পে আহ্লাদির স্বামী জগু তাকে নির্মম ও অমানবিকভাবে নির্যাতন করত। বিনা কারণে সে আহ্লাদিকে প্রহার করত, অশ্লীল ভাষায় গালাগালি করত। অন্যদিকে উদ্দীপকে বুজিকে তার শ্বশুরবাড়ির লোকজন শারীরিকভাবে নির্যাতন না করলেও মানসিক নির্যাতন করত। তারা বুজিকে হাতে না মারলেও ঠোঁটে অর্থাৎ কটু কথা বলে সব সময় কষ্ট দিত। তারা কেউ বুজিকে ভালোবাসত না। মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বুজি একদিন পরপারে পাড়ি জমায়। এভাবে উদ্দীপকের বুজি ও 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির নির্যাতনের ধরন ভিন্ন হলেও তাদের অবস্থাগত মিল পাওয়া যায়।

উত্তর

উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মূলভাব আংশিক প্রতিফলিত হয়েছে, সম্পূর্ণ প্রতিফলিত হয়নি। বিশ্বসংসারে নারীরা সর্বদা পুরুষের দ্বারা শাসিত ও শোষিত হয়ে আসছে সুদীর্ঘকালব্যাপী। নারীদের অবদান স্বীকার না করে তাদেরকে নানাভাবে নির্যাতন করা হয়। তবে নারী তার অধিকার বুঝে নিতে শিখেছে। জীবনসংগ্রামে সেও অগ্রগামী। 'মাসি-পিসি' গল্পে পিতৃমাতৃহীন আহ্লাদির বিয়ে হয় মাদকাসক্ত জগুর সঙ্গে। স্বামীর নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে আহ্লাদি তার মাসি-পিসির কাছে চলে আসে। বিধবা ও নিঃস্ব মাসি-পিসি তাদের অস্তিত্ব রক্ষার পাশাপাশি বিরূপ বিশ্ব থেকে আহ্লাদিকে রক্ষার জন্য অত্যাচারী স্বামী, লালসা-উন্মত্ত জোতদার, দারোগা ও গুন্ডা- বদমাশদের বিরুদ্ধে বুদ্ধিদীপ্ত সাহসী সংগ্রামের কথা জানা যায় এ গল্পে। অন্যদিকে উদ্দীপকে বুজির শ্বশুরবাড়ির লোকজনের দ্বারা মানসিক অত্যাচারের শিকারের কথা ফুটে উঠেছে। বুজির শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিকভাবে অত্যাচার না করলেও সব সময় কটু কথা শোনাত, যা বুজিকে পরপারে যেতে বাধ্য করে। 'মাসি-পিসি' গল্পে সমাজের হীন মানসিকতাসম্পন্ন মানুষের বিরুদ্ধে নিঃস্ব দুই নারীর প্রতিবাদ প্রকাশ পেয়েছে। এই বিষয়টি উদ্দীপকে নেই। উদ্দীপকে বুজির শ্বশুরবাড়ির মানসিক অত্যাচারের করুণ কাহিনি 'মাসি-পিসি' গল্পের সঙ্গে কতকটা মিললেও এর বিষয় ব্যাপকতা অনেক বেশি। তাই বলা যায় যে, উদ্দীপকে 'মাসি-পিসি' গল্পের মূলভাব সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি।
HSCBangla 1st Paperগদ্য : মাসি-পিসিDinajpur
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?

কুমিল্লা বোর্ড

  • কাব্য
  • উপন্যাস
  • নাটক
  • ছোটোগল্প

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?

ময়মংসিংহ বোর্ড

  • জগুর
  • বৈদ্যের
  • ওসমানের
  • কৈলাশের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-

  • কানাইয়ের সাথে ঝগড়া করছিল বলে
  • ঘড়া থেকে পানি আনছিল বলে
  • তরকারি বিক্রি করছিল বলে
  • সালতির লগি ঠেলছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?

  • পরিষ্কার রাখার জন্য
  • ঘরের চালায় আগুন নেভানোর জন্য
  • শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য
  • চুরি হওয়ার ভয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?

বরিশাল বোর্ড

  • কলেরা
  • টাইফয়েড
  • বসন্ত
  • যক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.সালতি থেকে কী তোলা হচ্ছে?

  • বাঁশ
  • খড়
  • কাঠ
  • ঘাস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?

  • জামাইপ্রীতি
  • নমনীয়তা
  • সামাজিকতা
  • পারিপার্শ্বিকতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?

দিনাজপুর বোর্ড

  • পুলের কাছে
  • গঞ্জের বাজারে
  • খারের ধারে
  • কাছারি বাড়িতে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসির স্বামী মদ্যপ ছিল iii. মাসির শাশুড়ি-ননদ বাঘ ছিল নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কীসের প্রতি জগুর প্রবল লোভ?

  • সম্পদের প্রতি
  • নারীর প্রতি
  • নেশাদ্রব্যের প্রতি
  • ভালোবাসার প্রতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা প্রকাশ পেয়েছে মাসি-পিসি-

  • অসহিষ্ণু
  • আত্মবিশ্বাসী
  • প্রতিবাদী
  • অহংকারী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

দিবারাত্রির কাব্য' কী জাতীয় রচনা?মাসি-পিসি' গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?কানাইয়ের সাথে গোকুলের কতজন পেয়াদা এসেছিলেন?মাসি-পিসির কাপড়ের আঁচল কোমরে বাঁধা ছিল-মাসি ও পিসি কাঁথা-কম্বল পানিতে চুবিয়ে রাখে কেন?আহ্লাদি পরিবারের তিনজন সদস্য কোন অসুখে মারা গিয়েছিল?সালতি থেকে কী তোলা হচ্ছে?খারাপ লোক হলেও জগু বাড়িতে এলে মাসি-পিসির আদর করার কারণ কী?মাসি-পিসি' গল্পে চায়ের দোকান কোথায় অবস্থিত?মাসির দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোন তথ্যটি ঠিক? i.মাসির স্বামী ভালো ছিল ii. মাসিরকীসের প্রতি জগুর প্রবল লোভ?মাসি-পিসির গলা ঝরঝরে, আওয়াজ একটু মোটা, একটু ঝরকার আছে।এখানে 'ঝঙ্কার" শব্দ দ্বারা

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।