উদ্দীপকে বর্ণিত শিশুটির সাথে 'মাসি-পিসি' গল্পের আহ্লাদির অনাথিনী হয়ে অন্যের কাছে আশ্রিত হওয়ার দিক থেকে মিল রয়েছে।
'মাসি-পিসি' গল্পে স্রোতের বিপরীতে জীবন সংগ্রামে বেঁচে থাকা নারীদের কথা বলা হয়েছে। তৎকালীন সমাজে নারীদের প্রতি নির্মম নির্যাতন করা হতো। বাবা- মা মরা আহ্লাদি সেই নির্যাতনের শিকার একজন কিশোরী চরিত্র । বাবা-মাকে হারিয়ে আহ্লাদির জীবনসংগ্রাম ছিল অত্যন্ত বন্ধুর। সমাজের দুষ্ট লোকদের নজর থেকে নিজেকে রক্ষা করে বেঁচে থাকা, স্বামীর নির্যাতন থেকে নিজেকে বাঁচানো ছিল অত্যন্ত কঠিন। এই বাস্তবতায় মাসি ও পিসি তাদের আপ্রাণ চেষ্টায় আহ্লাদিকে সমাজে রূঢ় বাস্তবতা থেকে আগলে রাখত।
উদ্দীপকের মাতৃহারা কান্নারত শিশুটি ছিল আহ্লাদির প্রতিরূপ। কান্নারত শিশুটিকে এই কঠিন রূঢ় পৃথিবীতে নিরাপদে মানুষ করার জন্য দায়িত্ব গ্রহণ করে আদুরি। আদুরি কঠিন বাস্তবতায় নিজের সংকটের কথা মনে না করে মাতৃহারা শিশুকে মায়ের মমতা দিয়ে মানুষ করার দায়িত্ব গ্রহণ করে। নিজের জীবন সংকটাপন্ন জেনেও আদুরি অনাথ শিশুর দায়িত্ব গ্রহণ করে। শিশুটিকে বাঁচানোর জন্য যুদ্ধরত দেশ থেকে নিরাপদে পালিয়ে যেতে থাকে । তাই বলা যায়, অনাথিনীর দিক থেকে উদ্দীপকের কান্নারত মেয়ে ও আহ্লাদির মিল রয়েছে।