“মোরা নয় মরব।”-পিসির এ উক্তি কিসের ইঙ্গিত বহনকারী?-বুঝিয়ে দাও।
উত্তর: প্রশ্নোক্ত উক্তিটির মাধ্যমে বদমায়েশ কানাই ও তার দলের বিরুদ্ধে | পিসির প্রতিবাদী চেতনা ও দৃঢ় মনোভাবের পরিচয় প্রকাশ পায় । 'মাসি-পিসি' গল্পে মাসি ও পিসি দুজনেই বিধবা। তাঁরা আহ্লাদিকে আগলে রেখেছেন সকল লম্পটের কুদৃষ্টি থেকে। রাতের বেলা ষড়যন্ত্র করে কানাই ও তার দল মাসি ও পিসিকে কাছারিতে নিয়ে যেতে চাইলে | মাসি ও পিসি তার কুমতলব বুঝতে পারেন। কৌশলে কানাই ও তার দল আহ্লাদির কোনো ক্ষতি করতে পারে তা মাসি ও পিসি দুজনেই টের পান। তাই তাঁরাও প্রতিরোধ গড়ে তোলেন কানাই ও তার দলের বিরুদ্ধে। মাসি ও পিসি রাতের বেলা কাছারিতে না যাওয়ার সিদ্ধান্তে কতটা দৃঢ়প্রতিজ্ঞ তা বোঝা যায় পিসির প্রশ্নোক্ত উক্তিতে ।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
“মোরা নয় মরব।”-পিসির এ উক্তি কিসের ইঙ্গিত বহনকারী?-বুঝিয়ে দাও।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর