কলেজের ল্যাবে ICT শিক্ষক কোন প্রযুক্তি ব্যবহার করে দরজা খুলতেন? বিস্তারিত আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে কলেজের ICT শিক্ষক ভয়েস রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে দরজা খুলতেন। ভয়েস রিকগনিশন বায়োমেট্রিক্স প্রযুক্তির অন্যতম আচরণগত একটি প্রকারভেদ। এই পদ্ধতিতে প্রথমে সকল ব্যবহারকারীর কণ্ঠকে কম্পিউটার প্রোগ্রামিং-এর সাহায্যে ইলেকট্রিক সিগন্যালে রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে ভয়েস রেকর্ডারের সাহায্যে ব্যবহারকারীর ভয়েস রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা করে শনাক্তের কাজ সম্পন্ন করা হয়। এটি সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য শনাক্তকরণ পদ্ধতি। তবে কখনো কেউ অসুস্থ হলে যেমন- গলা ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদিজনিত কারণে কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে গেলে সঠিক ফলাফল পাওয়া যায় না। এছাড়া ভয়েস রেকর্ডার ব্যবহার করে কোনো ব্যক্তির কণ্ঠ নকল করা সম্ভব।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
কলেজের ল্যাবে ICT শিক্ষক কোন প্রযুক্তি ব্যবহার করে দরজা খুলতেন? বিস…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর