ডঃ রহিতের বন্ধুর চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানুষের শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু কোষ ধ্বংশ করা হয়।মানব শরিরের ত্বকের উপরের বিভিন্ন রোগ যেমন: আচিল,ফুসকুড়ি,প্রদাহ ইত্যাদি রোগ নিরাময়ে এর ব্যবহার লক্ষনীয়। প্রথমে রোগাক্রান্ত স্থানের কোষগুলোর অবস্থান চিন্হিত করে সীমানা নির্ধারণ করা হয়। পরবর্তীতে মাইক্রো ক্যামেরাযুক্ত নল প্রবেশ করিয়ে রোগাক্রান্ত কোষের ক্ষতস্থান শনাক্ত করে ক্রায়োপ্রোবের মাধ্যমে ক্রায়োজনিক বিভিন্ন গ্যাস আক্রান্ত স্থানে প্রয়োগ করা হয়। ফলে অত্যন্ত শীতল তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সরবরাহ সম্ভব না হওয়ায় রোগাক্রান্ত টিস্যু কোষের ক্ষতি সাধন হয়। অতি কম সময়ে কাজটি করা সম্ভব হয়।
উদ্দীপকে ডঃ রহিত তার আচিল অপারেশনের জন্য তার বন্ধুর কাছে গেলেন। তার বন্ধু খুব কম সময়ে কাটা ছেড়াবিহীন পদ্ধতির মাধ্যমে অপারেশন করলেন। ফলে তিনি তাড়াতাড়ি ফিরে আসলেন।
অতএব বলা যায়, ডঃ রহিতের বন্ধুর চিকিৎসা পদ্ধতিটি হলো ক্রায়োসার্জারি।