অনেক ক্ষেত্রে রোবটের ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর। [ ল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর: মানুষের পক্ষে যে কাজ করা কঠিন, বিপজ্জনক ও পরিশ্রমসাধ্য যেমন— ওয়েন্ডিং ঢালাই, ভারী মালামাল উঠানামা, যন্ত্রাংশ সংযোজন, গাড়ি রং করা ইত্যাদি ক্ষেত্রে রোবটিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়। রোবট যে ভবিষ্যত বিশ্বে কি অভাবনীয় বিপ্লব আনতে যাচ্ছে তা ধারণার অতীত। বর্তমানেই রোবট দিয়ে আমরা অত্যন্ত সূক্ষ্ম ও বিপদজনক কাজ করিয়ে নিতে পারছি। রোবটের মাধ্যমে তথ্য প্রযুক্তি দ্বিগুণ বেগে সামনে এগিয়ে যাচ্ছে। রোবট ড্রোন, রোবট কার ইত্যাদি যে মাইলফলক স্থাপন করছে তার প্রভাব সুদূরপ্রসারী। চিকিৎসা বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, দৈনন্দিন প্রযুক্তি সকল কিছুতে রোবট ইতিমধ্যেই অবদান রাখতে শুরু করেছে। রোবটের যে কত ভালো দিক রয়েছে ও আরও কত উপকারী রোবট যে তৈরি হতে যাচ্ছে এটাই মনে হয় গবেষণার বিষয়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
অনেক ক্ষেত্রে রোবটের ব্যবহার সুবিধাজনক ব্যাখ্যা কর। [ ল এন্ড কলেজ, ঢাকা]
উত্তর