উদ্দীপকে চাঁদে ভ্রমণের প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। যা নিচে ব্যাখা করা হলোঃ
ভার্চুয়াল রিয়েলিটি হলো সেই প্রযুক্তি যা সৃষ্টি করে ত্রি-মাত্রিক বা জীবন্ত দৃশ্য। এই প্রযুক্তির মাধ্যমে কৃত্তিমভাবে বাস্তব দৃষ্টিগ্রাহ্য জগৎ তৈরী করা হয় যা উচ্চ মাত্রার তথ্য বিনিময় মাধ্যমের কাজ করে। প্রকৃতপক্ষে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। এটি মূলত কম্পিউটার বিমুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। এর মাধ্যমে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভব করা হয়। একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে ব্যবহারকারী ঐ পরিবেশে মগ্ন থাকে বাস্তবের অনুকরনে সৃষ্ট দৃশ্য উপভোগ করে, সেই সাথে বাস্তবের ন্যায় প্রবণানুভূতি এক, দৈহিক ও মানসিক ভাবাবেগ, উত্তেলা অনুভূতি প্রভৃতির অভিজ্ঞতা অর্জন করে। ভার্চুয়াল রিয়েলিটিতে মাল্টিসেন্সর হিউম্যান ও কম্পিউটার ইন্টার সেন্সরসমূহের ব্যবহার অন্তর্ভুক্ত থাকে যা মানব ব্যবহারকারীদেরকে কম্পিউটার-সিমুলেটেড অবজেক্ট, স্পেস কার্যক্রম এবং বিশ্বকে একেবারে বাস্তবের মতো অভিজ্ঞতা প্রদানে সক্ষম হয়। এ প্রযুক্তিতে বিশেষ ধরনে হেলমেট, স্যুট, চশমা ও গ্লাভস ব্যবহার হয়। যা ব্যবহারকারীদের দেখা ও স্পর্শ করার অনুভূতি দেয়। তাই বলা যায়, উদ্দীপকে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে।