উদ্দীপকে নিহত শ্রমিক শনাক্তকরণে ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স । নিচে ব্যাখ্যা করা হলো—
তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স বলতে ঐ কৌশল বা পদ্ধতিকে বোঝায় যা মানব দেহের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন- ডি এন এ, আঙ্গুলের ছাপ, চোখের রেটিনা ও আইরিশ, ভয়েস প্যাটার্ন, মুখমণ্ডলের প্যাটার্ন, হাতের মাপ ইত্যাদি প্রমাণ করার উদ্দেশ্যে বিশ্লেষণ ও পরিমাপ করে ব্যক্তি শনাক্ত করা যায়। বায়োমেট্রিক্স এককভাবে পরিমাপযোগ্য বিষয় দিয়ে শনাক্তকরণ কাজ সম্পন্ন করে। এটি শারীরিক ও আচরণগত - এ দুভাবে ব্যক্তিকে শনাক্ত করে থাকে। শারীরিক শনাক্তকরণ বায়োমেট্রিক্স উপাদান হতে পারে ব্যক্তির কন্ঠস্বর, ডিএনএ, আঙ্গুলের ছাপ ইত্যাদি। উদ্দীপকে যেহেতু মানুষগুলো মৃত তাই এক্ষেত্রে লাশ বায়োমেট্রিক্স উপাদান হিসেবে DNA টেস্ট এর মাধ্যমে শনাক্তকরণ করা যাবে DNA টেস্ট করার জন্য নমুনা হিসেবে চুল, রক্ত, লালা, শুক্ররস ইত্যাদি ব্যবহার করা হয়। এসব নমুনা থেকে DNA প্রোফাইলিং, টাইপিং বা ফিঙ্গার প্রিন্টিং করা হয়। পরবর্তীতে মৃত ব্যক্তির আত্মীয়স্বজন, ব্যবহার্য জিনিসপত্র থেকে পরিচয় নির্ণয় করা হয়।