উদ্দীপকের গবেষণা কার্যক্রমের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে দিকটি প্রতিফলিত হয়েছে তা হলো বায়োইনফরমেটিক্স। নিচে বায়োইনফোরমেটিক্সের প্রয়োগ ক্ষেত্র আলোচনা করা হলো –
বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান, কম্পিউটার সাইন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং,গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞান এর বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখা করে।মূলত জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যাবহৃত হয়। আর এ জৈবিক তথ্য হিসাব নিকাশ এবং এর সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধানে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার ও অপরিহার্য। তবে জিনোম সিকোয়েন্স,প্রোটিন সিকোয়েন্স, ইত্যাদি গঠন উপাদানের ইলেকট্রনিক ডেটাবেস গঠনে কম্পিউটার প্রযুক্তি বিষেশভাবে ব্যবহৃত হয়। এছাড়াও মলিকুলার মেডিসিন, জিনথেরাপি, ঔষুধ তৈরিতে, বর্জ্য পরিষ্কারকরনে, জলবায়ু পরিবর্তনন গবেষণায়, বিকল্প শক্তির উৎস সন্ধানে, জীবাণু অস্ত্র তৈরিতে, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, জিন ফাইন্ডিং, প্রোটিনের মিথষ্ক্রিয়া পর্যবেক্ষণে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয়।