উদ্দীপকের হিকারি তৈরিতে ব্যবহৃত প্রযুক্তিটি হলো রোবটিক্স। টেকনোলজির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হযরোবটিক্স মূলত প্রকৌশল বিজ্ঞানের একটি শাখা, যেখানে রোবট সম্পর্কিত ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম, ব্যবহার-ক্ষেত্র ইত্যাদি বিষয় গবেষণা করা হয়। এটি বিজ্ঞান প্রকৌশলবিদ্যার ইন্টারডিসিপ্লিনারি সেক্টর, যেখানে রোবটের Moveable body, অ্যাকচুয়েটর ইত্যাদি হার্ডওয়্যার এবং রোবটের আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইত্যাদি বিষয় বিবৃত থাকে। রোবটিক্সের অধিভুক্ত বিষয় বলতে ইলেকট্রনিক্স, কম্পিউটার বিজ্ঞান, ন্যনোটেকনোলজি, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদিকে বুঝায়। এ প্রযুক্তিটি কম্পিউটার বুদ্ধিমত্তা সংবলিত এবং কম্পিউটার নিয়ন্ত্রিত রোবট মেশিন তৈরি করে যেগুলো আকৃতিগত দিক থেকে অনেকটা মানুষের মতো হয় এবং অনেকটা মানুষের মতোই দৈহিক ক্ষমতাসম্পন্ন থাকে। রোবট হলো এক ধরণের ইলেকট্রোমেকানিক্যাল যান্ত্রিক ব্যবস্থা, যা কম্পিউটার প্রোগ্রাম বা ইলেকট্রনিক সার্কিট কর্তৃক নিয়ন্ত্রিত এক ধরণের স্বয়ংক্রিয় বা আধা-স্বয়ংক্রিয় যন্ত্র বা যন্ত্রমানব। রোবটে একবার কোনো প্রোগ্রাম করা হলে ঠিক সেই প্রোগ্রাম অনুসারে কাজ করে। এক্ষেত্রে তার কাজটির জন্য মানুষকে আর কোনো কিছু করতে হয় না। রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রোগ্রাম অনুসারে সকল কাঝ সম্পন্ন করে । রোবট মানুষের অনেক কঠিন কাজ করতে পারে এবং এর কাজের ধরণ দেখে মনে হয় এর বুদ্ধিমত্তা আছে। এ ক্ষেত্রটিতে তাই রোবটকে যেসব যেসব বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো হলো- দর্শনেন্দ্রিয়গ্রাহ্য ক্ষমতা, নিয়ন্ত্রণ ও ম্যানিপুলেশনের ক্ষেত্রে দক্ষতা বা নিপুণতা, যেকোনো স্থানে দৈহিকভাবে নড়াচড়ার ক্ষমতা বা লোকোমোশন।