S সাহেবের অফিসে উপস্থিতি নিশ্চিত করতে ও কারখানায় প্রবেশের জন্য যে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে তাহলো বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের মুখমণ্ডল, হাতের আঙুল ও রেখা, রেটিনা, আইরিস, শিরা, ব্যক্তির আচরণ, হাতের লেখা, কথাবলা বা চলাফেরার স্টাইল, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
উদ্দীপকে কারখানায় প্রবেশের সময় শ্রমিকদের মনিটরের দিকে তাকাতে হয়। অর্থাৎ কারখানায় প্রবেশের সময় শ্রমিকদের চোখের রেটিনা বা আইরিশ ব্যবহৃত হয়। চোখের রেটিনা বা আইরিশ স্ক্যান পদ্ধতিতে চোখ ও মাথাকে স্থির করে একটি ক্যামেরা সম্পন্ন ডিভাইসের সামনে ঠিকমতো দাড়াতে হয় যা অনেক সময়ই ঠিকমত হয় না। তাছাড়া এই পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইসের দাম ও মেমোরি অত্যাধিক। এই পদ্ধতিতে আলোক স্বল্পতা পুরো কার্যক্রমকে ব্যাহত করতে পারে। চোখে চশমা থাকলে এই কার্যক্রম ব্যাহত হয়। চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।
অন্যদিকে S সাহেবের অফিসে প্রবেশের সময় একটি সুইচে হাতের ছাপ দিয়ে উপস্থিতি নিশ্চিত করতে হয়। অর্থাৎ উপস্থিতি নিশ্চিত করতে ফিঙ্গার প্রিন্ট ব্যবহৃত হয়। উপস্থিতি নিশ্চিত করতে ফিঙ্গার প্রিন্টের জনপ্রিয়তা সর্বাধিক। কেননা ফিঙ্গার প্রিন্ট পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইসের দাম কম তাই এই পদ্ধতি ব্যবহারে খরচ তুলনামুলক কম কিন্তু সফলতার হার প্রায় শতভাগ। তাছাড়া শনাক্তকরণের জন্য খুবই কম সময় লাগে।
সতরাং আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট গ্রহনকারী প্রক্রিয়াটি বহুল ব্যবহৃত হয়।