শেয়ারFacebookWhatsApp

ক্রায়োসার্জারি কী?

উত্তর: ক্রায়োসার্জারি এক ধরনের কাটা, ছেড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করা হয়।

HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল

ক্রায়োসার্জারি কী?

উদ্দীপক

কৃষি গবেষক ড. ফয়সালের আবিষ্কৃত বীজ চাষ করে একজন কৃষক পূর্বের ফলনের চেয়ে অধিক ফলন ঘরে তুলল। ড. ফয়সাল একবার ব্রেন টিউমারে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হন। ডাঃ জামিল ও তাঁর দল অপারেশনের জন্য বিশেষ ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। এই ধরনের জটিল ব্রেন টিউমার অপারেশন এ দেশে এর আগে আর হয়নি।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025

উত্তর

ক্রায়োসার্জারি এক ধরনের কাটা, ছেড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করা হয়।

উত্তর

তথ্য প্রযুক্তির কল্যাণে বর্তমানে অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। এমনই একটি স্বয়ংক্রিয় যন্ত্র হলো রোবট, যা অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন এবং নিখুঁত কর্মক্ষম স্বয়ংক্রিয় আধুনিক যন্ত্র। নির্দিষ্ট কাজের জন্য তৈরি যন্ত্র বা রোবটে কোনো সমস্যার কী ধরনের সমাধান করতে হবে তার সম্ভাব্য সকল সমাধান প্রোগ্রাম আকারে দেওয়া থাকে। এই প্রোগ্রাম অনুযায়ী যন্ত্র বা রোবট স্বায়ংক্রিয়ভাবে কাজ করে। প্রোগ্রামের এই কোনো কিছু করা সম্ভব হয় না।

উত্তর

ড. ফয়সালের গবেষণায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। নিচে প্রযুক্তিটি বর্ণনা করা হলো: জীবদেহে জীনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জীনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহক হচ্ছে জিন। অন্যদিকে জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে উক্ত উদ্ভিদের জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে দিতে হয়। যেহেতু জিনগুলো আসলে ডিএনএ'র একটি অংশ, তাই একটা জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএ'র সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয়। এর ফলে একটি নতুন বৈশিষ্ট্যসম্পন্ন কাঙ্ক্ষিত উদ্ভিদের সৃষ্টি হয়। বর্তমানে কৃষি, চিকিৎসা ও ঔষধ শিল্পে, গৃহপালিত পশু ও মৎস্য উন্নয়নে, দুগ্ধজাত দ্রব্য তৈরিতে, পরিবেশ ব্যবস্থাপনায়, ফরেনসিক টেস্টের ক্ষেত্রে ব্যাপকভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ব্যবহার হচ্ছে।

উত্তর

ডা. জামিল ও তার দল টিউমার অপারেশনের জন্য বিশেষ ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তির মাধ্যমে সফল অস্ত্রোপচার করেন। বিশেষ ধরনের কম্পিউটার নিয়ন্ত্রিত প্রযুক্তি বলতে সিমুলেটেড সফটওয়্যারকে বুঝানো হয়েছে। সুতরাং অপারেশনে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি এক ধরনের কাটা ছেড়াবিহীন চিকিৎসা পদ্ধতি; যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করা হয়। এ পদ্ধতির চিকিৎসায় প্রথমেই সিম্যুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোর (যেমন- আঁচিল, ফুসকুড়ি, প্রদাহ ইত্যাদি) অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয়। পরবর্তীতে মাইক্রোক্যামেরাযুক্ত নল প্রবেশ করিয়ে রোগাক্রান্ত কোষ/অংশের ক্ষতস্থান শনাক্ত করা হয়। এরপর রোগাক্রান্ত কোষটিতে আল্ট্রা থিন সুচযুক্ত ক্রায়োপ্রোব প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয়। তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে (-৪১ থেকে -১৯৬ ডিগ্রি সেন্ট্রিগ্রেড) নির্বাচিত টিস্যুটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এ নিম্ন তাপমাত্রা -২০ ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয়। ফলে ঐ নিম্নতম তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার দরুন রোগাক্রান্ত টিস্যুর ক্ষতিসাধন হয়। ক্রায়োসার্জারি চিকিৎসায় রোগের আক্রান্ত স্থান ও রোগের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস ব্যবহার করা হয়।
HSCICTChapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতআদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যে— i. A ও D ii. B ও D iii. B ও C নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়েছে?

Madrasah · 2016

  • নিম্নগামী
  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • উলম্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধাপ অনুসরণ করতে হয়?

Dhaka · 2016

  • Subject
  • Message
  • Send
  • To

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.টেলিকনফারেন্স কতভাবে করা যায়?

Sylhet · 2016

  • একভাবে
  • দু'ভাবে
  • তিনভাবে
  • চারভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?

Rajshahi · 2016

  • ই-মেইল
  • ফ্যাক্স
  • ফোন
  • টেলিগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • সমস্যা সমাধানের জন্য R লি.-এর MD-এর করণীয় হলো— i. মোবাইলের ব্যবহার ii. টেলিকনফারেন্সের ব্যবস্থা iii. ই-মেইলের ব্যবহার নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • R লি.-এ ক্রয় বিভাগের GM-এর সাথে উৎপাদন বিভাগের GM-এর যোগাযোগ পদ্ধতিটি কী ধরনের?

Dinajpur · 2017

  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • কৌণিক
  • নিম্নগামী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্যমে তথ্য প্রেরণ iii. মোবাইলের মাধ্যমে তথ্য আদান-প্ৰদান নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?

Sylhet · 2017

  • প্রতীক
  • কার্য
  • আলাপ-আলোচনা
  • SMS

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

Comilla · 2017

  • কম্পিউটার
  • কম্পিউটার
  • রেডিও
  • মোবাইল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচেমৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচেই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধটেলিকনফারেন্স কতভাবে করা যায়?কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিতথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।