প্রতিটি মানুষকে স্বতন্ত্রভাবে শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা কর।
উত্তর: প্রতিটি মানুষকে স্বতন্ত্রভাবে শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স। এক্ষেত্রে মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। দৈহিক গঠন বা শরীরবৃত্তীয় বায়োমেট্রিক পদ্ধতিগুলো হলো-ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, আইরিশ স্ক্যানিং, ফেস রিকগনিশন ও ডিএনএ টেস্ট। অন্যদিকে আচরণগত পদ্ধতিগুলো হলো- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ, সিগনেচার যাচাইকরণ ও কণ্ঠস্বর যাচাইকরণ। কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষিত এইসব শারীরবৃত্তীয় বা আচরণগত ডেটার মিল পেলে ব্যক্তিকে বৈধ বলে বিবেচনা করা হয়।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
প্রতিটি মানুষকে স্বতন্ত্রভাবে শনাক্তকরণের প্রযুক্তি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর