শেয়ারFacebookWhatsApp

ডিপ লার্নিং ব্যাখ্যা কর।

উত্তর: ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি শাখা যা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা থেকে জটিল প্যাটার্ন শিখতে সক্ষম। এটি মানুষের মস্তিষ্কের কার্যকলাপ অনুকরণ করে এবং বড় পরিমাণে ডেটা থেকে গভীরভাবে শিখতে পারে। ডিপ লার্নিং মডেলগুলো একাধিক স্তরের নিউরাল নেটওয়ার্ক দিয়ে গঠিত হয়, যেখানে প্রতিটি স্তর ইনপুট ডেটাকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা ইমেজ রিকগনিশন, স্পিচ রিকগনিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং অন্যান্য জটিল সমস্যার সমাধান করতে পারি।

HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল

ডিপ লার্নিং ব্যাখ্যা কর।

উদ্দীপক

কৃষিবিদ মনির হোসেন নতুন ফসলের জাত উৎপাদনের একটি প্রযুক্তি ব্যবহারে সফলতা পেয়েছেন। তার বন্ধু জার্মান পদার্থবিদ জার্ড বিনিং আণবিক ক্ষুদ্রতার একটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন এবং তিনি বলেন আগামী বিশ্ব হবে এই প্রযুক্তির বিশ্ব।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2025

উত্তর

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লেখা, সাহিত্যকর্ম, গবেষণাপত্র, সম্পাদনাকর্ম ইত্যাদি হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই হলো প্লেজিয়ারিজম।

উত্তর

ডিপ লার্নিং হলো মেশিন লার্নিং এর একটি শাখা যা কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা থেকে জটিল প্যাটার্ন শিখতে সক্ষম। এটি মানুষের মস্তিষ্কের কার্যকলাপ অনুকরণ করে এবং বড় পরিমাণে ডেটা থেকে গভীরভাবে শিখতে পারে। ডিপ লার্নিং মডেলগুলো একাধিক স্তরের নিউরাল নেটওয়ার্ক দিয়ে গঠিত হয়, যেখানে প্রতিটি স্তর ইনপুট ডেটাকে আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করে। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা ইমেজ রিকগনিশন, স্পিচ রিকগনিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং অন্যান্য জটিল সমস্যার সমাধান করতে পারি।

উত্তর

উদ্দীপকে কৃষিবিদ মনির হোসেন নতুন ফসলের জাত উৎপাদনের জন্য একটি প্রযুক্তি ব্যবহারে সফলতা পেয়েছেন। নতুন প্রজাতির ফসল উৎপাদনের প্রযুক্তিটি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জীবদেহে জীনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জীনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। একটি উদ্ভিদ বা প্রাণীর বৈশিষ্ট্যের বাহক হচ্ছে জিন। অন্যদিকে জিনোম হলো জীবের বৈশিষ্ট্যের নকশা বা বিন্যাস। কোনো উদ্ভিদের বৈশিষ্ট্যের পরিবর্তন করতে চাইলে উক্ত উদ্ভিদের জিনোমের কোনো একটি জিনকে পরিবর্তন করে দিতে হয়। যেহেতু জিনগুলো আসলে ডিএনএ'র একটি অংশ, তাই একটা জিনকে পরিবর্তন করতে হলে ল্যাবরেটরিতে ডিএনএ'র সেই অংশটুকু কেটে আলাদা করে অন্য কোনো প্রাণী বা ব্যাকটেরিয়া থেকে আরেকটি জিন কেটে এনে সেখানে লাগিয়ে দিতে হয়। এর ফলে একটি নতুন বৈশিষ্ট্যসম্পন্ন কাঙ্ক্ষিত উদ্ভিদের সৃষ্টি হয়। বর্তমানে কৃষি, চিকিৎসা ও ঔষধ শিল্পে, গৃহপালিত পশু ও মৎস্য উন্নয়নে, দুগ্ধজাত দ্রব্য তৈরিতে, পরিবেশ ব্যবস্থাপনায়, ফরেনসিক টেস্টের ক্ষেত্রে ব্যাপকভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ব্যবহার হচ্ছে।

উত্তর

উদ্দীপকের জার্ড বিনিং আণবিক ক্ষুদ্রতার একটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছেন যা ন্যানো টেকনোলজিকে নির্দেশ করে। জার্ড বিডিং এর উক্তি "আগামী বিশ্ব হবে এই (ন্যানো টেকনোলজি) প্রযুক্তির বিশ্ব"। নিচে এ উক্তিটি বিশ্লেষণ করা হলো- ন্যানোটেকনোলজি অণু-পরমাণু পর্যায়ের অতিক্ষুদ্র ও সূক্ষ্ম যন্ত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। এ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বৃহৎ স্কেলে পণ্যোৎপাদন সম্ভব হচ্ছে এবং উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট হলেও অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়। এই প্রযুক্তির মাধ্যমে আগামীতে দূরারোগ্য ব্যাধি হতে মুক্তি, প্রতিরক্ষায় ন্যানো রোবট, কোয়ান্টাম কম্পিউটিং, বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কার্যকরি ও সস্তায় শক্তি উৎপাদনসহ পানি ও বায়ু দূষণ কমানো সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তাই বলা যায়, আগামী বিশ্ব হবে ন্যানোটেকনোলজির বিশ্ব।
HSCICTChapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যে— i. A ও D ii. B ও D iii. B ও C নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোগ হয়েছে?

Madrasah · 2016

  • নিম্নগামী
  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • উলম্ব

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধাপ অনুসরণ করতে হয়?

Dhaka · 2016

  • Subject
  • Message
  • Send
  • To

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.টেলিকনফারেন্স কতভাবে করা যায়?

Sylhet · 2016

  • একভাবে
  • দু'ভাবে
  • তিনভাবে
  • চারভাবে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?

Rajshahi · 2016

  • ই-মেইল
  • ফ্যাক্স
  • ফোন
  • টেলিগ্রাম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • সমস্যা সমাধানের জন্য R লি.-এর MD-এর করণীয় হলো— i. মোবাইলের ব্যবহার ii. টেলিকনফারেন্সের ব্যবস্থা iii. ই-মেইলের ব্যবহার নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিষ্ঠানের বিভাগগুলো বিভিন্ন স্থানে অবস্থিত। তাই সমন্বয়ের ক্ষেত্রে MD মহোদয়ের কিছু সমস্যা হচ্ছে। • R লি.-এ ক্রয় বিভাগের GM-এর সাথে উৎপাদন বিভাগের GM-এর যোগাযোগ পদ্ধতিটি কী ধরনের?

Dinajpur · 2017

  • ঊর্ধ্বগামী
  • সমান্তরাল
  • কৌণিক
  • নিম্নগামী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.তথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্যমে তথ্য প্রেরণ iii. মোবাইলের মাধ্যমে তথ্য আদান-প্ৰদান নিচের কোনটি সঠিক?

Chittagong · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?

Sylhet · 2017

  • প্রতীক
  • কার্য
  • আলাপ-আলোচনা
  • SMS

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

Comilla · 2017

  • কম্পিউটার
  • কম্পিউটার
  • রেডিও
  • মোবাইল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে কৌণিক যোগাযোগ হয়েছে যাদের মধ্যউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও : • চিত্রে A ও C-এর মধ্যে কোন ধরনের যোগাযোইন্টারনেট ব্যবহারের জন্য প্রয়োজন হয়— i. কম্পিউটার ii. মডেম iii. পেনড্রাইভ নিচেমৌখিক যোগাযোগের মাধ্যম হলো— i. সাক্ষাৎকার ii. ভিডিও কনফারেন্সিং iii. এসএমএস নিচেই-মেইলে সংবাদ প্রেরণ করতে নির্দিষ্ট পোর্টালের নির্দিষ্ট পেইজে গিয়ে প্রথমে কোন ধটেলিকনফারেন্স কতভাবে করা যায়?কোনটি মৌখিক যোগাযোগের মাধ্যম?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিউদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: R লি.-এর সাংগঠনিক কাঠামো নিম্নরূপ : প্রতিতথ্যপ্রযুক্তি নির্ভর মৌখিক যোগাযোগ হলো— i. ভিডিও কনফারেন্সিং ii. দূরদর্শনের মাধ্কোনটি লিখিত যোগাযোগের মাধ্যম?ক্ষুদে বার্তার জন্য কোন মাধ্যমটি ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।