উদ্দীপকে ল্যাবে প্রবেশের প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স।
উদ্দীপকে তানজিদ ও তার ১০ বন্ধু নিজ নিজ আইডি কার্ড প্রবেশদ্বারের মেশিনে পাঞ্চ করে তাদের আইসিটি ল্যাবে প্রবেশ করে। এক্ষেত্রে আইডি কার্ডে রক্ষিত তাদের বায়োলজিক্যাল ডেটা যাচাইয়ের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে। সুতরাং এটি বায়োমেট্রিক্স এর উদাহরণ।
বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। তথ্য প্রযুক্তিতে বায়োমেট্রিক্স সেই প্রযুক্তি, যা মানুষের দেহের বৈশিষ্ট্য (যেমন- ডিএনএ, ফিঙ্গারপ্রিন্ট, চোখের রেটিনা ও আইরিস, কন্ঠস্বর, চেহারা এবং হাতের মাপ ইত্যাদি) মেপে ও বিশ্লেষণ করে বৈধতা নির্ণয় করে। কম্পিউটার পদ্ধতিতে নিখুঁত নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্স, পদ্ধতি ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে মানুষের বায়োলজিক্যাল ডেটা কম্পিউটারের ডেটাবেজে সংরক্ষণ করে রাখা হয় এবং পরবর্তীতে এসব ডেটা নিয়ে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়। ডেটা মিল পেলে বৈধ বলে বিবেচিত হয় এবং অনুমতিপ্রাপ্ত হয়।