উদ্দীপকের তথ্যানুসারে শিক্ষার্থীর 3D মুভি দেখে প্রাপ্ত বাস্তবের মতো অনুভূতি সৃষ্টিকারী প্রযুক্তি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। এই প্রযুক্তি শিক্ষা ও গবেষণাকে আধুনিক রূপ দেয়। নিচে তা বর্ণনা করা হলো-
শিক্ষাক্ষেত্রে ভূমিকা:
১. শিক্ষার্থীরা ভার্চুয়াল পরিবেশে বস্তু, স্থান বা ঘটনাকে বাস্তবভাবে দেখার ও বুঝার সুযোগ পায়। যেমন: ইতিহাসে প্রাচীন সভ্যতা, জীববিজ্ঞানে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ বা ভূগোলে আগ্নেয়গিরির অভ্যন্তরের গঠন।
২. চিকিৎসা, বিমানচালনা, ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে ঝুঁকিপূর্ণ বাস্তব প্রশিক্ষণের পরিবর্তে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিরাপদ অনুশীলন সম্ভব।
৩. শিক্ষার্থীরা সরাসরি পরিবেশের সঙ্গে যোগাযোগ করতে পারে, যা শেখার আগ্রহ ও মেধা বিকাশে সাহায্য করে।
গবেষণাক্ষেত্রে ভূমিকা:
১. বিজ্ঞান, গণিত ও তথ্যপ্রযুক্তিতে জটিল ডেটাসেটকে থ্রিডি মডেলে রূপান্তর করে সহজে বিশ্লেষণ করা যায়।
২. গবেষকেরা ঐতিহাসিক ঘটনা, পরিবেশগত পরিবর্তন বা * সমাজবিজ্ঞানভিত্তিক দৃশ্যপটকে VR-এ মডেল করে পরীক্ষা করতে পারেন।
৩. পরীক্ষাগারে বা মাঠপর্যায়ে না গিয়ে ভার্চুয়াল মাধ্যমে পরীক্ষানিরীক্ষা চালানো যায়।
৪. গবেষণালব্ধ তথ্যকে আরও বাস্তব ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়, যা শ্রোতাদের জন্য সহজবোধ্য হয়।
সুতরাং ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় বিপ্লব আনতে পারে। এটি শেখা ও জানার নতুন দিগন্ত উন্মোচন করে, যেখানে বাস্তবতার সীমা পেরিয়ে এক নতুন বাস্তবতার সৃষ্টি হয়। তাই বলা যায়, ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষা ও গবেষণাকে আধুনিক ও আরও কার্যকর রূপ দিতে সক্ষম।