শেয়ারFacebookWhatsApp

“এই ধরনের ক্যাবল সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন"- ব্যাখ্যা কর।

উত্তর: সবচেয়ে দ্রুতগতির ক্যাবল হলো ফাইবার অপটিক ক্যাবল। ফাইবার অপটিক ক্যাবল হলো বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশেষ যার মধ্যে আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। ফাইবার অপটিক কমিউনিকেশনে ডেটা প্রেরণের জন্য আলোক উৎস হিসেবে এল. ই. ডি বা লেজার ব্যবহার করা হয়। বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে ফাইবারের কোরে প্রবেশ করানো হয়। কোর থেকে আলো পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে গ্রাহক অংশে পৌঁছে।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

“এই ধরনের ক্যাবল সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন"- ব্যাখ্যা কর।

উদ্দীপক

ICT ক্লাস শেষে আকাশ এবং অর্ণব মাইক্রোওয়েভ ব্যবহার করে ২টি উপায়ে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি নিয়ে আলোচনা করলো এবং পরবর্তী দিন মেশ, স্টার, বাস এবং রিং এই চারটি নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করবে বলে সিদ্ধান্ত নিলো।

নটরডেম কলেজ · 2025

উত্তর

ক্লাউড কম্পিউটিং (Cloud Computing) হলো ইন্টারনেটের মাধ্যমে অন-ডিমান্ড ভিত্তিতে তথ্যপ্রযুক্তি (আইটি) পরিষেবা সরবরাহের একটি পদ্ধতি। এতে ব্যবহারকারীরা নিজেদের কম্পিউটার বা সার্ভারে সফটওয়্যার বা হার্ডওয়্যার ইনস্টল না করেই বিভিন্ন পরিষেবা যেমন সার্ভার, স্টোরেজ, ডেটাবেস, নেটওয়ার্কিং, সফটওয়্যার ইত্যাদি ব্যবহার করতে পারেন। উদাহরণ: Gmail: ইমেইল পরিষেবা যা ক্লাউডের মাধ্যমে পরিচালিত। Google Drive: ফাইল সংরক্ষণ ও শেয়ার করার ক্লাউড প্ল্যাটফর্ম। Netflix: ভিডিও স্ট্রিমিং পরিষেবা যা ক্লাউড অবকাঠামোর উপর নির্ভরশীল।

উত্তর

সবচেয়ে দ্রুতগতির ক্যাবল হলো ফাইবার অপটিক ক্যাবল। ফাইবার অপটিক ক্যাবল হলো বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশেষ যার মধ্যে আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে। ফাইবার অপটিক কমিউনিকেশনে ডেটা প্রেরণের জন্য আলোক উৎস হিসেবে এল. ই. ডি বা লেজার ব্যবহার করা হয়। বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করে ফাইবারের কোরে প্রবেশ করানো হয়। কোর থেকে আলো পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে গ্রাহক অংশে পৌঁছে।

উত্তর

ICT ক্লাস শেষে আকাশ এবং অর্ণব মাইক্রোওয়েভ ব্যবহার করে ২টি উপায়ে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি নিয়ে আলোচনা করলো। অর্থাৎ তাদের আলোচনার বিষয় ছিল টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ হলো এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যেখানে মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ভূ-পৃষ্ঠের মাধ্যমে তথ্য প্রেরণ করা হয়। এই পদ্ধতিতে, ট্রান্সমিটার এবং রিসিভারকে দৃশ্যমান রেখায় স্থাপন করা হয় এবং তাদের মধ্যে সরাসরি রেডিও তরঙ্গ প্রেরণ করা হয়। পক্ষান্তরে, স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি যোগাযোগের জন্য স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সাহায্য নিয়ে কাজ করে। স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তির মাধ্যমে একাধিক দেশে একসাথে কভারেজ প্রদান করা সম্ভব। সিগন্যাল ট্রান্সমিশনে বাধা সৃষ্টি হয় না কারণ ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা থাকে না। এর ফলে যোগাযোগ নিরবচ্ছিন্ন হয়।

উত্তর

আকাশ এবং অর্ণব মেশ, স্টার, বাস এবং রিং এই চারটি নেটওয়ার্ক টপোলজি নিয়ে আলোচনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। আলোচ্য টপলজিগুলোর অসুবিধা চিত্রসহ নিচে উল্লেখ করা হলো: question image বাস টপোলজির অসুবিধা: ১. ডেটা চলাচলের গতি কম। ২: এ ধরনের নেটওয়ার্কের ত্রুটি নির্ণয় বেশ জটিল। ৩. নেটওয়ার্কে কম্পিউটারের সংখ্যা বেশি হলে ডেটা ট্রান্সমিশন বিঘ্নিত হয়। ৪. ডেটা সংঘর্ষ হওয়ার আশংকা থাকে। question image রিং টপোলজির অসুবিধা: ১. এ টপোলজিতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। ২. নতুন কম্পিউটারের সংযোগ দেওয়ার প্রয়োজন হলে পূর্বের সিস্টেম ভেঙ্গে নতুনভাবে তৈরি করতে হয়। ৩. এ টপোলজিতে জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যারের প্রয়োজন হয়। ৪. ডেটা চলাচলের গতি কম এবং খরচও বেশি। question image স্টার টপোলজির অসুবিধা : ১. হাব বা সুইচ নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ সিস্টেম অচল হয়ে যায়। ২. প্রতিটি কম্পিউটার হাব এর সাথে সংযুক্ত করার জন্য প্রচুর ক্যাবলের প্রয়োজন হয়, যা ব্যয়বহুল। ৩. কম্পিউটারের সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা পারাপারের গতি কমে যায়। ৪. নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলো পরস্পরের মধ্যে বা সরাসরি তথ্য বা ডেটা আদান-প্রদানে সক্ষম হয় না। question image মেশ টপোলজির অসুবিধা: ১. নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল। ২. সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়। উক্ত আলোচনার উপর ভিত্তি করে বলা যায় যে মেশ টপোলজির অসুবিধা সব থেকে কম।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংনটরডেম কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।