চিত্র-২ এ ডেটা ব্লক আকারে ট্রান্সমিশন পদ্ধতি দেখানো হয়েছে। সিনক্রোনাস পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। প্রতি ব্লকে 80 – 132 টি ক্যারেক্টার থাকে। এক্ষেত্রে ব্লক সাইজ 80 ক্যারেক্টারের হলে দক্ষতা সর্বনিম্ন এবং ব্লক সাইজ 132 ক্যারেক্টারের হলে দক্ষতা সর্বোচ্চ হয়।
ন্যূনতম দক্ষতার ক্ষেত্রে: 80 বাইট পরিমাণের একটি ক্যারেক্টার ব্লক স্থানান্তরে 2 বাইট হেডার ও 2 বাইট টেলার ইনফরমেশন যুক্ত করতে হবে।
সুতরাং, 1 Block ডেটা = 2 byte (Header) + 80 byte + 2 byte (Teller) = 84 byte
প্রকৃত ডেটা = 80 byte,
মোট ডেটা = 84 Byte
এখন, দক্ষতা = প্রকৃত ডেটা/মোট ডেটা × 100
= 80/84 × 100 = 95.23% প্রায়।
সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে: 132 বাইট পরিমাণের একটি ক্যারেক্টার ব্লক স্থানান্তরে 2 বাইট হেডার ও 2 বাইট টেলার ইনফরমেশন যুক্ত করতে হবে।
সুতরাং, 1 Block ডেটা = 2 byte (Header) + 132 byte + 2 byte
(Teller) = 136 byte
প্রকৃত ডেটা = 132 byte,
মোট ডেটা = 136 Byte
এখন, দক্ষতা = প্রকৃত ডেটা/মোট ডেটা ×100
= 132/136 × 100 = 97.06% প্রায়।