শেয়ারFacebookWhatsApp

মাল্টিকাস্ট মোড কী?

উত্তর: যে পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন শুধুমাত্র অনুমোদিত সদস্যরা ডেটা গ্রহণ করতে পারে তাই মাল্টিকাস্ট মোড।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

মাল্টিকাস্ট মোড কী?

উদ্দীপক

একটি প্রতিষ্ঠানের কম্পিউটারগুলো সংযোগ করে নেটওয়ার্কের আওতায় আনা হলো। নেটওয়ার্কে কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত থাকে কম্পিউটারগুলো নিজেদের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে ডেটা আদান প্রদান করতে পারে। অপর একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে কম্পিউটারগুলো কো-এক্সিয়াল ক্যাবল দিয়ে তৈরি এবং তারের দুপ্রান্তে ডেটার পরিসমাপ্তি ঘটানোর জন্য বিশেষ ধরনের ডিভাইস থাকে।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

যে পদ্ধতিতে শুধু একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন শুধুমাত্র অনুমোদিত সদস্যরা ডেটা গ্রহণ করতে পারে তাই মাল্টিকাস্ট মোড।

উত্তর

কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য হলো: ১. ইনফরমেশন রিসোর্স শেয়ার করার সুবিধা প্রদান করা। ২. সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। ৩. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করে প্রতিষ্ঠানের আর্থিক খরচ কমানো।

উত্তর

উদ্দীপকের নেটওয়ার্ক দুটি হলো স্টার টপোলজি এবং বাস টপোলজি। তাত্ত্বিকভাবে সব থেকে দ্রুতগতির নেটওয়ার্ক হলো মেশ টপোলজি। তবে সীমিত রিসোর্স এবং জটিলতার কারণে বাস্তবিক ক্ষেত্রে অধিক সংখ্যক কম্পিউটার নিয়ে এই টপোলজি বাস্তবায়ন সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য সব থেকে দ্রুতগতির নেটওয়ার্ক হলো স্টার টপোলজি। তাই উদ্দীপকের প্রথম নেটওয়ার্কটি হলো স্টার টপোলজি এবং দ্বিতীয় ক্ষেত্রে কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার হওয়ায় এটি বাস টপোলজি। বাস টপোলজি বর্ধিত করার জন্য সাধারণত এর নেটওয়ার্ক ব্যাকবনের সাথে রিপিটার ও কানেক্টর ব্যবহার করা হয়। রিপিটার এক ধরনের কানেকটিভিটি ডিভাইস, যা দুর্বল সিগন্যালকে অ্যামপ্লিফাই বা শক্তিশালী করে গন্তব্যে প্রেরণ করে। অপরদিকে স্টার টপোলজিকে বর্ধিত করার জন্য সুইচ ব্যবহার করা হয়। সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে। সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে। এর মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসসমূহ সংযুক্ত থাকে।

উত্তর

উদ্দীপকে নেটওয়ার্ক টপোলজি দুটি যথাক্রমে স্টার টপোলজি এবং বাস টপোলজি। এদের মধ্যে স্টার টপোলজি আধুনিক প্রযুক্তি ব্যবস্থায় অধিক গ্রহণযোগ্য। এই টপোলজিতে প্রতিটি কম্পিউটার একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে আলাদাভাবে যুক্ত থাকে, যার ফলে কোনো একটি কম্পিউটারে সমস্যা হলেও নেটওয়ার্কের বাকি অংশ স্বাভাবিকভাবে কাজ করে। ডেটা আদান-প্রদানের গতি দ্রুত এবং নির্ভরযোগ্য হয়। তদ্বিপরীত, বাস টপোলজিতে সব কম্পিউটার একটি মাত্র তারে যুক্ত থাকে, যা ডেটা ট্রান্সমিশনে সংঘর্ষের (collision) সম্ভাবনা বাড়ায় এবং ত্রুটি হলে পুরো নেটওয়ার্কে প্রভাব পড়ে। বাস টপোলজির খরচ কম হলেও এটি ছোট পরিসরে কার্যকর এবং বড় বা জটিল নেটওয়ার্কে এর কার্যকারিতা সীমিত। অন্যদিকে, স্টার টপোলজি সহজে সম্প্রসারণযোগ্য, সমস্যা শনাক্ত করা সহজ এবং ব্যবহারকারীর সংখ্যাবৃদ্ধির ক্ষেত্রেও উপযোগী। এসব কারণেই স্টার টপোলজি বাস টপোলজির চেয়ে বেশি কার্যকর ও গ্রহণযোগ্য বিবেচিত হয়।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংহলিক্রস কলেজ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মাল্টিকাস্ট মোড কী? | Prosthuti