টপোলজি কী?
উত্তর: কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো কীভাবে অপর কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোর সাথে সংযুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে, তার পরিকল্পনা বা ধারণাই হলো নেটওয়ার্ক টপোলজি।
HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল
টপোলজি কী?
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
৩. জ্যাকেট: অপটিক্যাল ফাইবার ক্যাবলের বাইরের অংশটি হলো জ্যাকেট, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেট-এর ব্যাস 400 মাইক্রোমিটার।
কার্যপ্রণালি: অপটিকাল ফাইবার সাধারণত বিশুদ্ধ কাচ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়। এর কার্যপ্রণালির পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নীতির ওপর ভিত্তি করে কাজ করে। অপটিকাল ফাইবারের প্রধান অংশ হলো কোর, ক্লাডিং এবং জ্যাকেট। কোর হলো ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ, যা আলোক সিগন্যাল সঞ্চালনের কাজটি করে থাকে। ক্লাডিং কোরকে ঘিরে রাখে এবং আলোর প্রতিফলন নিশ্চিত করে, যাতে তা নির্দিষ্ট পথে অগ্রসর হয়। জ্যাকেট হলো বাহ্যিক আবরণ, যা ফাইবারকে যান্ত্রিক ক্ষতি থেকে রক্ষা করে।
তথ্য পরিবহনের জন্য আলোর পালস্ ব্যবহার করা হয়, যা লেজার বা এলইডি উৎস থেকে পাঠানো হয়। যখন আলো কোরে প্রবেশ করে, তখন ক্লাডিংয়ের কারণে বারবার প্রতিফলিত হয়ে সামনে এগিয়ে যায়। এই প্রতিফলনই নিশ্চিত করে যে, আলো পথভ্রষ্ট না হয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। অপটিকাল ফাইবার অন্যান্য ক্যাবলের তুলনায় দ্রুত গতিতে ও দীর্ঘ দূরত্বে তথ্য পরিবহন করতে পারে কারণ এতে আলোক সংকেত শোষণ বা তেমন ক্ষতি হয় না। এছাড়া এটি EMI প্রভাব মুক্ত থাকায় দীর্ঘ দূরত্ব পর্যন্ত একসাথে অনেক বেশি আলোক সিগন্যাল ট্রান্সমিট করে তথ্য আদান-প্রদান করতে পারে।