উদ্দীপকের অফিসে গৃহীত সেবাটি হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং একটি প্রযুক্তিগত সেবা যা গ্রহণ করে অফিসের কর্মদক্ষতা বৃদ্ধি ও ভার্চুয়াল কর্ম পরিবেশ সৃষ্টি সম্ভব। উদ্দীপকে মূলত এই সেবাটিই গ্রহণ করা হয়েছে। সেবা গ্রাহীদের নানা সুযোগ সুবিধা প্রদানে এর ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো-
১. নিজস্ব কোনো হার্ডওয়্যার প্রয়োজন হয় না।
২. এটি সব সময় ব্যবহার করা যায়।
৩. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হয়।
৪. এটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুতগতি সম্পন্ন।
৫. ওয়েব অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যায়।
৬. IBM এর ক্লাউড কম্পিউটিং ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের ডেটা সেন্টার ব্যবহার করার সুবিধা পায়।
৭. ক্লাউড কম্পিউটিং নিরাপদ। কারণ এতে কোনো ডেটা হারানো বা নষ্ট হওয়ার ভয় নেই।
৮. এ প্রযুক্তিতে স্টোরেজ, মেমোরি, প্রসেসিং এবং ব্যান্ডউইথ অনেক বেশি কার্যক্ষমতা সম্পন্ন, এতে চাহিদা অনুযায়ী সফটওয়্যার, রিসোর্স ও তথ্যগুলো শেয়ার বা বিনিময় করা যাবে।
উপরের বর্ণনার আলোকে বলা যায়, সুপর্নার গৃহীত সিদ্ধান্তটি যৌক্তিক।