উদ্দীপকে সজিব অফিসে সেবা গ্রহণে লাইসেন্সবিহীন যে নেটওয়ার্ক ব্যবহার করে সেটি হলো ওয়াই-ফাই প্রযুক্তি। এটি দিয়ে তৈরি নেটওয়ার্ক হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN)
LAN শব্দের পূর্ণনাম Local Area Network। একই ভবনের একইতলায় বা বিভিন্ন তলায়, পাশাপাশি ভবন বা নির্দিষ্ট একটি ক্যাম্পাসে বিভিন্ন কম্পিউটারগুলোর সাথে সংযোগ স্থাপন করে LAN করা হয়। LAN-এর উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য হলো-
১. সাধারণত ১০০ মিটার বা সীমিত দূরত্বের মধ্যে এ ব্যবস্থা গড়ে উঠে।
২. ছোট অফিস-আদালত, ব্যবসায় প্রতিষ্ঠানে কিংবা একটি ভবন বা স্বল্প দূরত্বে অবস্থিত কয়েকটি ভবনে স্থাপিত অসংখ্য কম্পিউটারের মধ্যে এই নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
৩. এতে অনেক ডিভাইস অ্যাকসেস পাওয়া যায় এবং রিপিটার ব্যবহার করে এর বিস্তৃতি সর্বোচ্চ । কি.মি. করা যায়।
৪. এখানে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে সাধারণত হাব ব্যবহার করা হয়।
৫. LAN এর টপোলজি সাধারণত বাস, স্টার, ট্রি ও রিং হয়ে থাকে।