উদ্দীপকের চিত্র-১ হলো রিং টপোলজি এবং চিত্র-২ হলো হাইব্রিড টপোলজি। রিং টপোলজি থেকে হাইব্রিড টপোলজি অধিক সুবিধাজনক। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো:
১. উক্ত হাইব্রিড টপোলজি মেশ ও বাস টপোলজির সমন্বয়ে গঠিত। হাইব্রিড টপোলজিতে সমস্যা নির্ণয় করা সহজ। কিন্তু রিং টপোলজির ক্ষেত্রে সমস্যা নিরূপণ বেশ জটিল।
২. হাইব্রিড টপোলজিতে কোনো এক অংশ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বন্ধ না হয়ে অংশবিশেষ নষ্ট হয়। কিন্তু রিং টপোলজিতে একটি মাত্র কম্পিউটার সমস্যায় আক্রান্ত হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়বে।
৩. হাইব্রিড টপোলজিতে প্রয়োজন অনুযায়ী নেটওয়ার্ক বৃদ্ধি করা যায়। কিন্তু রিং টপোলজিতে কোনো নেটওয়ার্ক যোগ করলে বা সরিয়ে নিলে তা পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত করে।
৪. হাইব্রিড টপোলজির ক্ষেত্রে সব ধরনের টপোলজির নেটওয়ার্ক যুক্ত করা যায় এবং সুবিধা গ্রহণ করা যায়। কিন্তু রিং একক টপোলজি এবং তা নিয়ন্ত্রণের জন্য জটিল সফটওয়্যার প্রয়োজন হয়।
উপরিউক্ত আলোচনা থেকে সহজেই বলা যায় রিং টপোলজির চেয়ে হাইব্রিড টপোলজি বেশি সুবিধাজনক।