শেয়ারFacebookWhatsApp

কম্পিউটার নেটওয়ার্ক কী?

উত্তর: কম্পিউটার নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা।

HSC ICT Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · ICT · Chapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং · সৃজনশীল

কম্পিউটার নেটওয়ার্ক কী?

উদ্দীপক

'ক' একটি ল্যাপটপ কিনল, সে মোবাইল ও ল্যাপটপের মধ্যে তারবিহীন সংযোগ স্থাপন করল। একটা দুর্ঘটনার সংবাদ শুনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বন্ধুর কাছে সংবাদটি সম্পর্কে জানতে চাইলো।

Jessore · 2025

উত্তর

কম্পিউটার নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থা।

উত্তর

সুইচ একটি বুদ্ধিমান ডিভাইস। এটি প্রতিটি ডিভাইসের MAC Address মনে রাখে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট গন্তব্যে ডেটা পাঠায়। যখন একটি কম্পিউটার অন্য একটি কম্পিউটারকে ডেটা পাঠায়, সুইচ তখন নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়। ফলে ডেটা শুধু প্রয়োজনীয় ডিভাইসেই যায়। এতে নেটওয়ার্কের গতি বাড়ে এবং ডেটা আদান-প্রদানের সময় ব্যান্ডউইথ অপচয় হয় না। এজন্য বলা হয় সুইচের বুদ্ধিমত্তা রয়েছে।

উত্তর

উদ্দীপকের তথ্যানুসারে তারবিহীন সংযোগটি হচ্ছে ব্লুটুথ। ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে ব্লুটুথ হচ্ছে এমন একটি প্রযুক্তি যা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে। ব্লুটুথ নেটওয়ার্কটির ব্যান্ডউইথ ও নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম হলেও এটি বহুল ব্যবহৃত। বর্তমানে ল্যাপটপ, ট্যাব, পিডিএ, স্মার্ট ফোনে ব্লুটুথ প্রযুক্তিসহ আগে থেকে দেওয়া থাকে। এছাড়া ইদানীং মাউস, কীবোর্ড, হেডফোন সেট, স্পীকার ইত্যাদিতে ও ব্লুটুথ ব্যবহৃত হয়। এটি একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক-প্যান (PAN), 2.45 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে এবং এর ব্যাপ্তি ৩ থেকে ১০ মিটার হয়ে থাকে। হাফ-ডুপ্লেক্সে মোডে এর ডেটা ট্রান্সমিশন রেট প্রায় । Mbps বা তারচেয়ে বেশি। এটি স্থাপন করা সহজ এবং স্বয়ংক্রিয়ভাবে কনফিগারেশন করা যায়।

উত্তর

উদ্দীপকের তথ্যানুসারে 'ক' তার বন্ধুর সাথে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যোগাযোগ করে। ভিডিও কনফারেন্সিং সাধারণত রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনের জন্যে ব্যবহৃত একটি পদ্ধতি, যা আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডকে সমর্থন করে। নিচে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডটি সম্পর্কে আলোচনা করা হলো- আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো এমন এক ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি যেখানে ডেটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধারাবাহিকভাবে এবং সমান হারে পাঠানো হয়। এ পদ্ধতিতে নির্দিষ্ট টাইম স্লট বরাদ্দ থাকে এবং ডেটা লস বা ত্রুটি সংশোধনের জন্য অপেক্ষা না করেই ডেটা পাঠানো হয়। রিয়েল টাইম ডেটা যেমন- অডিও ও ভিডিও স্ট্রিমিং, ভয়েস কল (VoIP), লাইভ কনফারেন্সিং ইত্যাদি ক্ষেত্রে সময়মত ডেটা পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সামান্য বিলম্বেও ডেটার গুণগত মান নষ্ট হয়। কখনো কখনো ত্রুটি সংশোধনের চেয়ে টাইমিং বেশি গুরুত্বপূর্ণ। এসব বিষয় নিশ্চিতে আইসোক্রোনাস ট্রান্সমিশন রিয়েল টাইম ডেটার জন্য উপযোগী- কারণ এটি নিশ্চিত করে যে ডেটা নির্ধারিত সময়ের মধ্যে ধারাবাহিকভাবে পৌঁছাবে, এমনকি যদি কিছু ত্রুটি থেকে যায় তাও। এটাই রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
HSCICTChapter 2 : কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিংJessore
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউটারে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে রাজিবকে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন। উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে — i. LAN ii. MAN iii. WAN নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i ,ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলার ব্যবস্থা iii. ফুল-ফুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ফটোডিটেক্টরের কাজ কী?

Chittagong · 2017

  • অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে
  • ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
  • বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করা
  • আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-

Dhaka · 2019

  • টেলিফোন ক্যাবল
  • কো-এক্সিয়াল ক্যাবল
  • টুইস্টেড পেয়ার ক্যাবল
  • ফাইবার অপটিক ক্যাবল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.bps এর পূর্ণরূপ কী?

Comilla · 2023

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.bps এর পূর্ণরূপ কী?

Jessore · 2017

  • bit per second
  • byte per second
  • binary per second
  • bit per system

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়। উদ্দীপকে কম্পিউটারগুলো সংযুক্ত- i. ওয়াইফাই এর মাধ্যমে ii. ক্লায়েন্ট সার্ভারের মাধ্যমে iii. ক্যাবলের মাধ্যমে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2025

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

  • LAN
  • PAN
  • MAN
  • WAN

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?

  • ১৫০ মাইক্রোন
  • ১৪০ মাইক্রোন
  • ১৩০ মাইক্রোন
  • ১২০ মাইক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?

  • nটি
  • n(n-1) টি
  • n(n-1)/2 টি
  • n(n-1)/3টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

রাজশাহী বোর্ড

  • 6900 bps
  • 6900kbps
  • 9600 Kbps
  • 9600 bps

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকটি পড়: রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে কম্পিউসাধারণত মোবাইল কমিউনিকেশন হলো— i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথা বলফটোডিটেক্টরের কাজ কী?তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়-bps এর পূর্ণরূপ কী?bps এর পূর্ণরূপ কী?উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও MM কলেজের কম্পিউটারগুলো একটি নেটওয়ার্কের আওতব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-অপটিক্যাল ফাইবারের ব্যাস কত?মেশ টপোলজিতে N সংখ্যক কম্পিউটারের জন্য মোট তারের সংখ্যা কতটি হবে?ভয়েজ ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে নেটওয়ার্কে কত ভাগে ভাগ করা হয়েছে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।