বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তিটি নগর পরিকল্পনার ক্ষেত্রে ব্যবহার করা যায়। ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিমান চালনা প্রশিক্ষণের ব্যবহৃত বর্তমান প্রযুক্তিটি হল ভার্চুয়াল রিয়েলিটি। এটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিম্যুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত। এর মাধ্যমে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে অসম্ভব কাজকেও করা সম্ভব। নকল পরিকল্পনার ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে একটা সুন্দর ও আধুনিক নগর গড়ে তোলার সম্ভব। নকল পরিকল্পনার মধ্যে রয়েছে -নগর উন্নয়ন রূপরেখা প্রণয়ন, নগর যাতায়াত ব্যবস্থা সহজ ও আকর্ষণীয় গড়ে তোলা, স্থাপত্য ও নির্মাণ শিল্প ইত্যাদি। ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি এর প্রয়োগ ঘটিয়ে এসব উন্নয়ন রূপরেখার পরিকল্পনার সহজে প্রণয়ন করা যায়। নগর পরিকল্পনায় কোন ভবন, শপিং কমপ্লেক্স, ফ্লাইওভার, ব্রিজ ইত্যাদি অবকাঠামো তৈরীর পূর্বে তা সিমুলেটর সফটওয়্যার তৈরি করে বাস্তবের অবস্থা দেখা সম্ভব। এতে করে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন অনেক সহজ হয়। মোটকথা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে সহজেই একটি পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
বিমান চালনা প্রশিক্ষণে ব্যবহৃত বর্তমান প্রযুক্তিটি নগর পরিকল্পনার ক…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর