উদ্দীপকের রাফির বাসা ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা কৌশলের মধ্যে কোনটি বেশি উপযোগী- বিশ্লেষণপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের রাফির বাসা ও অফিসে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা কৌশলগুলো হলো যথাক্রমে ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন যা বায়োমেট্রিক্স পদ্ধতির অন্তর্ভুক্ত। বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যাক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্টের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত করা যায়। ফিঙ্গারপ্রিন্ট এবং ভয়েস রিকগনিশন বায়োমেট্রিক্সের দুটি শাখা। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বহুল পরিচিত একটি বায়োমেট্রিক্স ডিভাইস যার সাহায্যে মানুষের আঙ্গুলের ছাপ বা টিপসইকে ইনপুট হিসেবে গ্রহণ করে তা পূর্ব হতে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। এই পদ্ধতি ব্যবহারে খরচ খুবই কম। শনাক্তকরনে খুব কম সময় লাগে এবং সফলতার হারও প্রায় শতভাগ। অন্যদিকে ভয়েস রিকগনিশন পদ্ধতিতে একজন ব্যবহারকারীর কন্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষিত করে ঐ ভয়েস ডেটা ফাইলের সাথে ব্যবহারকারীর ভয়েসের তুলনা করা হয়। এ পদ্ধতি সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য হলে এর সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম। ভয়েস নকল করে সহজ দেওয়া যায়। উপরোল্লিখিত বিশ্লেষনের মাধ্যমে স্পষ্ট যে উদ্দীপকের রাফির গৃহীত নিরাপত্তা পদ্ধতির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিটি বেশি উপযোগী।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
উদ্দীপকের রাফির বাসা ও অফিসে নিরাপত্তা ব্যবস্থা কৌশলের মধ্যে কোনটি …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর