ডঃ রফিক এর গবেষণাগারের নিরাপত্তার যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে তার মধ্যে নিরাপত্তার দিক থেকে কোনটি বেশি ভালো হবে বিশ্লেষণ কর।
উত্তর: ডঃ রফিক এর গবেষণাগারের নিরাপত্তায় যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হলো ভয়েস রিকগনিশন এবং হ্যান্ড জিওমেট্রি। ভয়েস রিকগনিশন এবং হ্যান্ড জিওমেট্রি এর মধ্যে নিরাপত্তার দিক থেকে হ্যান্ড জিওমেট্রি বেশি ভালো হবে। নিচে তা বর্ণনা করা হলো- ভয়েস রিকগনিশন পদ্ধতিতে একজন ব্যবহারকারীর কণ্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষিত করে ঐ ভয়েস ডেটা ফাইলের সাথে ব্যবহারকারীর ভয়েসের তুলনা করা হয়। এ পদ্ধতি সহজ ও কম খরচে বাস্তবায়নযোগ্য হলেও এর সূক্ষ্মতা তুলনামূলকভাবে কম। ভয়েস নকল করে সহজে ধোকা দেওয়া যায়। ভয়েস রিকগনিশন পদ্ধতিতে কখনো কেউ অসুস্থ হলে যেমন- গলা ব্যথা, ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদিজনিত কারণে কণ্ঠস্বর পরিবর্তিত হয়ে গেলে সঠিক ফলাফল পাওয়া যায় না। তাই নিরাপত্তার ক্ষেত্রে এ পদ্ধতি অনেক ক্ষেত্রে অকার্যকর হতে পারে। অন্যদিকে হ্যান্ড জিওমেট্রি পদ্ধতিতে বায়োমেট্রিক্স ডিভাইস দ্বারা মানুষের হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন ও সাইজ নির্ণয়ের মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয়। এই পদ্ধতি ব্যবহার করা খুবই সহজ। এই পদ্ধতিতে সিস্টেমে অল্প মেমোরির প্রয়োজন হয়'। প্রতিটি মানুষের হাতের আকৃতি ও জ্যামিতিক গঠন পরস্পর থেকে আলাদা হওয়ায় নির্ভুলভাবে ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয় বলে নিরপত্তা নিশ্চিতে এ পদ্ধতি খুবই কার্যকর। সুতরাং উপরোক্ত আলোচনার উপর ভিত্তি করে বলা যায় যে, নিরাপত্তার মানদণ্ডে ভয়েস রিকগনিশন এর তুলনায় হ্যান্ড জিওমেট্রি অধিক উপযোগী।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
ডঃ রফিক এর গবেষণাগারের নিরাপত্তার যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয়েছে ত…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর