ড. ফুয়াদের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির ব্যাপক প্রয়োগে দেশে কৃষিবিপ্লর ঘটানো সম্ভব- বিশ্লেষণ করে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে ড. ফুয়াদ জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে গবেষণার মাধ্যমে উদ্ভিদের জিনগত পরিবর্তনসাধন করে উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে দেশে যেভাবে কৃষি বিপ্লব ঘটানো সম্ভব তা নিচে বর্ণনা করা হলো- বর্তমানে বিভিন্ন প্রজাতি থেকে কাঙ্ক্ষিত জিন সংগ্রহ করে ফসলী উদ্ভিদে প্রতিস্থাপন করে বা জিনের গঠন ও বিন্যাসে পরিবর্তন ঘটিয়ে অধিক ফলনশীল জাত উৎপাদন করা সম্ভব হচ্ছে। আমাদের দেশেও এ প্রযুক্তির উপর বেশ কিছু সংস্থা কাজ করে অনেক উচ্চ ফলনশীল জাতের শস্যবীজ উৎপাদন করেছেন। এসব বীজ ব্যবহার করে শস্যও কয়েকগুণ হারে উৎপাদন সম্ভব হচ্ছে। খাদ্যশস্য যেমন- ভুট্টা, ধান, তুলা, টমেটো, পেঁপেসহ অসংখ্য ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, ফলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আগাছা সহিষ্ণু, পোকামাকড় প্রতিরোধী জাত উদ্ভাবন হচ্ছে। বিভিন্ন জাতের মৎস্য সম্পদ (বিশেষত মাগুর, কার্প, তেলাপিয়া ইত্যাদি) বৃদ্ধির জন্য জিন প্রকৌশলকে কাজে লাগানো হচ্ছে। প্রাণীর আকার ও মাংস বৃদ্ধি, দুধে আমিষের পরিমাণ বাড়ানো, ভেড়ার পশম বাড়ানোর কাজে জিন প্রকৌশলকে কাজে লাগানো সম্ভব হচ্ছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির এই বহুমাত্রিকতা ব্যাপকভাবে প্রয়োগ করা সম্ভব হলে কৃষি উৎপাদনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা যাবে, যা দেশে কৃষি বিপ্লব ঘটাতে সক্ষম হবে। তাই বলা যায় ড. ফুয়াদের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির ব্যাপক প্রয়োগের মাধ্যমে দেশে কৃষিবিপ্লব ঘটানো সম্ভব।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
ড. ফুয়াদের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির ব্যাপক প্রয়োগে দেশে কৃষিবিপ্ল…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর