দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতাটির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত করোনা ভাইরাস ছিল একটি অতিমারী, যা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে। এতে লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। এই মহামারীর পাঁচ বছর পরে বর্তমানে চীনের উত্তর অঞ্চলে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এ আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ দেখা দিচ্ছে। কিন্তু এইচএমপিভি প্রতিরোধে কোনো টিকা না থাকায় উন্নত গবেষণার প্রয়োজন। আর এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক যে প্রবণতাটি সবচেয়ে কার্যকরী তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। নিচে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি ব্যবহার করে ভাইরাসের জিনোম বিশ্লেষণ করা যায় এবং এর ভিত্তিতে কার্যকর টিকা উদ্ভাবন ও চিকিৎসা প্রদান সম্ভব। উদাহরণস্বরূপ, করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন mRNA প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট টিকা তৈরি করা হয়েছিল। ২. ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং করে এর মিউটেশনের ধরন বুঝে ভাইরাস মোকাবিলায় নতুন ব্যবস্থা গ্রহণ করা যায়। ৩. আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ভাইরাস বিরোধী কোষ তৈরি, ভাইরাসের পুনরুৎপাদন ক্ষমতা কমিয়ে ফেলা ও এন্টিবডি উৎপাদনে বাধা দেওয়ার জন্য থেরাপির পদ্ধতি উদ্ভাবন। ৪. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাইরাস সংক্রান্ত গবেষণাকে আরও ত্বরান্বিত করে। যেমন- বিভিন্ন জিনের তথ্য এবং এ সংক্রান্ত গবেষণার ফলাফল সংরক্ষণ ও ওষুধ তৈরি। সর্বোপরি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করোনা বা এইচএমপিভি ভাইরাসের মতো মহামারী রোগের বিরুদ্ধে টিকা, ঔষুধ ও অন্যান্য প্রতিরোধ ব্যবস্থা উদ্ভাবনের পাশাপাশি কৃষিক্ষেত্রে, গৃহপালিত পশু ও মৎস্য উৎপাদনে, পরিবেশ ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর