চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখসহ তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চিপসের প্যাকেটজাতকরণের সময় ব্যবহৃত প্রযুক্তি হলো ন্যানোটেকনোলজি। নিচে ন্যানোটেকনোলজির সুবিধা ও অসুবিধা উল্লেখ করা হলো- সুবিধা: ন্যানোটেকনোলজির সুবিধা অনেক। যেমন- ১. বৃহৎ স্কেলে পন্যোৎপাদন সম্ভব হয়। ২. উৎপাদিত পণ্য আকারে সূক্ষ্ম ও ছোট, অত্যন্ত মজবুত, বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই ও হালকা হয়। ৩. প্রাণঘাতি ক্যান্সারসহ বিভিন্ন দূরারোগ্য ব্যাধি হতে মুক্তি লাভ করা সম্ভব হবে। ৪. বিশ্বব্যাপী বৃহৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ৫. কার্যকরী ও সস্তায় শক্তি উৎপাদন সহ পানি ও বায়ুদূষণ কমানো সম্ভব হবে। অসুবিধা: ন্যানোটেকনোলজির সুবিধার পাশাপাশি অনেক অসুবিধাও পরিলক্ষিত হচ্ছে। যেমন- ১. এ প্রযুক্তিতে উৎপাদিত ন্যানো ফাইবার বা সূক্ষ্ম তন্তু নিঃশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছালে ভয়ানক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে, এ ঝুঁকি বিষাক্ত খনিজ অ্যাসবেস্টসের চেয়ে বেশি। ২. ন্যানোপ্রযুক্তি ব্যবহার করে মারাত্মক প্রাণঘাতি অস্ত্র তৈরি করা ৩. সম্ভব বিধায় যুদ্ধক্ষেত্রে ভয়াবহতার আশঙ্কা রয়েছে। ধনী ও নির্ধনের পার্থক্য চরম মাত্রায় বৃদ্ধি পাবে। ৪. মানব শরীরের কোষের গঠন শৈলী পরিবর্তনসহ কোষ মেরে ফেলতে পারে। ৫. এ প্রযুক্তি ব্যবহারের ফলে অদক্ষরা ক্রমশ কর্মহীন হয়ে যাবে। ন্যানো প্রযুক্তির অসুবিধাগুলো সতর্কতার সাথে এড়িয়ে চলে এর সুবিধাগুলো গ্রহণ করতে পারলে বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব হবে।
HSC ICT Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 1 : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত · সৃজনশীল
চিপসের ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির সুবিধা ও অসুবিধা উল্লেখসহ তোমার …
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর